"আজ ও মনে পরে আমার"
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
আজ ও মনে পরে আমারঃ
যায় দিন ভালো,আসে দিন খারাপ এই কথাটি আজ খুব সত্যি বলে মনে হয়।দিনগুলো সত্যি খুব একটা ভালো কাটছে না।বার বার মনে পরে আমার বাংলা ব্লগ এর সাথে কাটানো দিনগুলোর কথা।তখন কতোই না আনন্দ,উল্লাস আর ভালো লাগা ছিল।সকাল,সন্ধ্যা আর রাতে ডিসকোডে টেক্সট করাটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়ে ছিল।আর সপ্তাহের শেষ দিনের হ্যাং আউটের জন্য সব কাজ সেরে বসে পরা মোবাইল হাতে তা আর এখন নেই।সেই দিনগুলিকে এখন খুব বেশী মিস করি।আমার মনে হয় স্বপ্নের মতো।স্বপ্ন দেখছিলাম আর হঠাৎ করেই ঘুম ঙেঙে গেলো।
আমি ভীষণ আবেগী মানুষ।তাই হয়তো কষ্টটা একটু বেশী ই পাই।অনেকেই নিজেদেরকে অন্য কোন ভাবে ব্যস্ত করে নিয়েছেন।কিন্তু আমি এখনও আমার বাংলা ব্লগএর মায়ায় পরে আছি।খুব বেশী কষ্ট পাই মনে ফেলে আসা দিনগুলির কথা মনে করে।কতোই না ভালো লাগা ছিল।উত্তেজনা ছিল সবার মনের মধ্যে।কতো কতো প্রোগ্রাম থাকতো যেখানে সবাই মিলে অনেক বেশী মজা করতাম।তখন কাজের প্রতি কতটা আগ্রহ ছিল সবার।আর আজ নিস্তেজ,নিথর হয়ে পরে আছে আমার বাংলা ব্লগ।
আজ ও মনে পরে নতুন নতুন কনটেস্ট এর কথা।নতুন রেসিপি নিয়ে কতোই না চিন্তা ভাবনা।এরপর রেসিপি খেয়ে পরিবারের সবার কতো কমেন্ট।এখন এসব ই খুব বেশী মিস করি। এরপর কনটেস্টে বিজয়ী হলে নিজের নাম শুনতে বুকটা ধুকধুক করা অনুভূতি এখন ও ভীষণ মিস করি।পুরষ্কার পাওয়া আনন্দ অনুভূতি অনেক বেশী সুখের।এই অনুভূতি আমার মতো আর কে কে পান অবশ্য ই জানাবেন।আমার বাংলা ব্লগ এর সাথে ছিলাম,আছি আর থাকবো ও।তখন সহকর্মী অনেকেই ছিলেন কিন্তু আজ অনেকেই নেই।এটা ও খুব কষ্ট দেয় আমাকে।মন খারাপ লাগে ভেবে কি করে সব শেষ হয়ে গেলো।সময়ের সাথে সাথে সবকিছু ওলোট পালোট হয়ে যায় যা আমরা মেনে নিতে পারিনা।সবাই পারে হয়ত কিন্ত আমি ভীষণ কষ্ট পাই।মনে আনন্দ পাই না।
কষ্টকে সাথী করেই জীবনে চলতে হয়।তাই হয়তো চলছে জীবন।কিন্তু মনের মাঝে কষ্টটা দিবানিশি জ্বলতেই থাকে।সবাই সবার স্থানে ভালো থাকুক।আজ আর লিখছি না।মনের মধ্যে আমার বাংলা ব্লগ কে নিয়ে চলছি ভালো লাগা,মন্দ লাগা সব অনুভূতিতেই আমি আমার বাংলা ব্লগকে ভালোবাসি ভালোবেসে যাবো চিরকাল যতদিন বেঁচে আছি।
পোস্ট বিবরন
| শ্রেণী | স্মৃতিচারণ |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্টে নতুন কোন অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।



