আমার স্বরচিত কবিতা - 🥰 " ঈদের খুশী "

in আমার বাংলা ব্লগ11 hours ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত কবিতাঃ


29639.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি কবিতা নিয়ে।রমজান শেষ,আর ঈদের আনন্দ শুরু।মুসলিম ঘরে ঘরে সবার মনে ঈদের আমেজ বয়ে যাচ্ছে।এই ঈদের আনন্দকে ঘিয়ে আমি আমার আজকের কবিতাটি লিখেছি।কবিতা লেখা যেমন সহজ নয়,তেমনি কিন্তু কঠিন ও নয়।যেকোনো একটি বিষয়কে মনের অনুভূতি নিয়ে লিখলেই কিন্তু কবিতা হয়ে যায়।চেষ্টা করলে সবই সম্ভব। প্রতিনিয়ত আপনাদের অনুপ্রেরণা পেয়ে নতুন নতুন কবিতা আমি লেখার চেষ্টা করে যাচ্ছি।আশা করছি আমার লেখা কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগে।

আজকের কবিতাটি আমি ঈদ আনন্দ নিয়ে লিখেছি।আজকের কবিতাটির নাম দিয়েছি আমি "ঈদের খুশী"।ঈদকে কেন্দ্র করে আমাদের কতো আনন্দ বিরাজ করে।ঈদের চাঁদ দেখার আনন্দ। এরপর নতুন নতুন জামাকাপড় কেনা,যাকাত ফেতরা গরীব অসহায় মানুষের মাঝে বিলি করা,ঈদের দিন মজার মজার খাবার খাওয়া,ঈদের সালামি পাওয়া এসব কিছু ই আজকের কবিতাটির মধ্যে তুলে ধরা হয়েছে।

আসুন,কবিতাটি আবৃত্তি করে আসি---

আজকের কবিতা- "ঈদের খুশী"


লেখা - শিমুল আক্তার


ঘরে ঘরে ঈদের খুশী
আনন্দে মন মাতোয়ারা
সবাই মিলে একই সাথে
কাটাবো ঈদ মিলে মিশে।

ধনী-গরীব ভেদাভেদ ভুলে
পড়বো নামাজ এক কাতারে
নামাজ শেষে হাসি মুখে
বলবো সবাই ঈদ মোবারক।

সেমাই পায়েস খাবো মিলে
দুঃখ-কষ্ট সবকিছু ভুলে
করবো না ঘৃণা গরীব বলে
সবাই মিলে করি ঈদ আয়োজন।

ছোটরা সবাই ঈদ সালামী
আশা করে ঈদের দিনে
আমরা বড়রা সালামী দিয়ে
ছোটদেরকে দেব বিনোদন।

প্রতিটি দিন হোক ঈদের দিন
ভেদাভেদ কখনো করবো না আর
মানুষ শুধু মানুষের জন্য
এই শ্লোগান হোক আজ সবার।

22834.png

পোস্ট বিবরন


শ্রেণীকবিতা পোস্ট
ক্যামেরাGalaxyA16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

22835.png

22836.gif

29168.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.053
BTC 71438.23
ETH 2101.68
USDT 1.00
SBD 0.50