ভাবনা আর জীবন By @shimulakter | | shy-fox 10% and abb-school 5% beneficiary

in আমার বাংলা ব্লগ4 years ago

WhatsApp Image 2022-06-12 at 4.43.32 PM.jpeg

ভূমিকাঃ
মানুষ সমাজবদ্ধ জীব । সমাজে মানুষ একে অপরের সাথে মিলে মিশে বাস করে । সমাজে বাস করার কারনে ,তার ভাবনা চিন্তা গুলি ও সমাজকেন্দ্রিক হয় ।পৃথিবিতে সবচেয়ে চালাক প্রাণী হল মানুষ । এই মানুষের জীবন আবার কখন ও কখনও ভাবনার সাথে মিলে না । মানুষ যেমন টা ভাবে , তা সব সময় হয় এমন নয় । অনেক মানুষের ভাবনা গুলি জীবনে পূরণ হয়ে যায় ,আবার অনেকের ভাবনা গুলি সমাজ,পরিস্থিতির কারনে এলোমেলো হয়ে যায় । তবুও মানুষ স্বপ্ন দেখে ,তার ভাবনা গুলি তার জীবনে প্রতিষ্ঠিত করার ।

WhatsApp Image 2022-06-12 at 4.43.40 PM.jpeg

জীবন নিয়ে আমার ভাবনাঃ

আমরা প্রতিটা মানুষ আলাদা ,তাই আমাদের ভাবনা গুলিও আলাদা । প্রতিটি মানুষের মাঝে এক ধরনের শিশুসত্ত্বা বিরাজ করে । যা বয়স আর ব্যস্ততার কারনে ঢাকা পরে যায় ।জীবন নিয়ে আমার ভাবনা গুলি ও বয়সের সাথে সাথে পরিবর্তন হতে থাকে ।যখন খুব ছোট ছিলাম ,আর সব বাচ্চাদের মত কখন ও বলিনি ডাক্তার,ইঞ্জিনিয়ার হব ।তবে যখন বুঝতে শিখেছি ,মাধ্যমিক পর্যায় পার করেছি ,তখন ইচ্ছে ছিল , গোয়েন্দা বিভাগে ক্সাজ করার । এর পর যখন আমি এইচ এস সি পাশ করি ,তখন ইচ্ছে হল আমি ম্যাজিস্ট্রেট হব ।আসলে সময়ের সাথে সাথে আমাদের ভাবনা গুলির ও পরিবর্তন ঘটে। কেউ কেউ জীবনের পরিবর্তনের সাথে সাথে তাদের ভাবনা গুলির পরিবর্তন না ঘটিয়ে ভাবনা গুলিকে জীবনে প্রতিষ্ঠিত করতে পারে ।আবার কেউ জীবনের কারনে তার ভাবনা গুলিকে জীবনে বাস্তবায়ন করতে পারে না । তাই বলে কিন্তু কেউ থেমে নেই । ভাবনার পরিবর্তন এনে সবাই সবার লক্ষ্যে পৌঁছে যাবার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত ।

ভাবনার গরমিলে জীবন আজ যেমনঃ

ভাবনার সাথে জীবন কখনও মিলে না । জীবন অনেক সময় ই ভাবনার পরিবর্তন করে । ভাবনার পরিবর্তন হলেও জীবন কিছুতে থেমে থাকে না ।তাই আমার ভাবনার সাথে জীবনে কিছু মিল না হলেও ,আমি থেমে নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পেরে আমি হতাশ হয়ে পরিনি । আমি তখন অনেক ঝামেলা সত্ত্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স এ ভর্তি হই। অনার্সের প্রথম সেমিস্টার এর পর ই আমার বিয়ে হয়ে যায় । বিয়ের পর অনেক কিছু ঝামেলা সহ্য করে আমি অনার্স শেষ করি । আমি খুব অ্যাক্টিভ ছিলাম ,তাই বন্ধুরা সব আমাকে পছন্দ করত । সব সেমিস্টার এর নোট ,সাজেসন্স সব কিছুতে ওরা আমার উপর নির্ভর করত। আমরা ৫ জন বন্ধু ছিলাম । আমার লেখা নোট, সাজেসন্স ওদের খুব উপকার করেছে, তাই বলে ওরা । অনেক কিছু হব ভেবেও, যখন হইনি তার পরেও আমি থেমে থাকিনি । আমি আজ ঘরে বসে কিছু করতে অরনলাইনে ডিজিটাল মার্কেটিং এ যোগ দেই । আমি অনলাইনে এই কোর্স করে কিছু একটা করতে বদ্ধ পরিকর।

WhatsApp Image 2022-06-14 at 7.51.56 PM.jpeg

পজিটিভ ভাবনায় জীবনের পরিবর্তনঃ

আজ এখানে এসে এটা অনুধাবন করছি ,মনের মধ্যে পজিটিভ চিন্তা থাকলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। সবার জীবনের গল্প এক হয় না । বহতা নদীর মত মানুষের জীবনের বাঁকে বাঁকে থাকে উত্থান পতন । এই উত্থান পতন ,কষ্ট পরিতাপ থাকবেই এই নিয়ে বসে থাকলে ত চলবে না । আমাদের সবার উচিত জীবনের সবকিছুকে পেছনে ফেলে ,সামনের দিকে এগিয়ে যাওয়া । আর পজিটিভ ভাবনায় নিজেকে তাড়িত করা । এই পজিটিভ ভাবনাতে আপনি আপনার বিশ্বাস ,নীতি,বুদ্ধিমত্তা,সিদ্ধান্তকে কাজে লাগিয়ে আশাকরি অনেক দূর এগিয়ে যেতে পারবেন ।

WhatsApp Image 2022-04-19 at 4.48.08 AM.jpeg

পরিশেষেঃ

জীবনের সব অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ । কথায় আছে ,আমরা ব্যর্থতা থেকেই শিখি ,সফলতা থেকে নয় । জীবনকে সুন্দর করার সঠিক উপায় হচ্ছে সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা করা । ভাবনার সাথে জীবন না মিললেও ,ভাবনার পরিবর্তন করে জীবনকে সাজিয়ে নেয়া যায় । জীবনের প্রতিটি পর্যায় মসৃণ নাও হতে পারে । তাই বলে ভয় পেলে চলবে না ।জীবনকে সুন্দর করতে হলে মনকে সুন্দর করতে হবে । আমরা সবাই যে শুধু সফল জীবন চাই তা নয় ,তার সঙ্গে সুন্দর জীবন অত্যন্ত আবশ্যক ।

Sort:  
 4 years ago 

আপনি যে পরনির্ভরশীল নয় জেনে ভালো লাগলো। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারেননি এতে কোনো যায় আসে না। আপনার কথাতে বুঝতে পেরেছি আপনি লেখাপড়ায় খুবই মনোযোগী ছিলেন এবং বন্ধুদের সহায়তা প্রদান করতেন। আপনার বিশেষ তথ্য গুলো পেয়ে আমার খুবই ভালো লাগলো আপনার সম্পর্কে কিছু ধারনা হলো। এভাবে পোস্ট করতে থাকুন প্রতিনিয়ত।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া, আমার পোস্টটি পড়ার জন্য।

 4 years ago 

আপনার পোষ্টটি পড়ে খুব ভালো লাগলো। স্বপ্ন এবং ভাবনা সব সময় আপনার পক্ষে থাকবে তা নয়। ঢেউয়ের অনুকূলে নৌকা চালানো যেমন সহজ ঠিক তেমনি ঢেউয়ের প্রতিকূলে নৌকা চালানো অনেক অনেক কঠিন। জীবন কখনো আলোর মাঝে আবার কখনো অন্ধকার মাঝে হারিয়ে যাবে এটাই বাস্তবতা সব কিছুকে মেনে নিতে হবে। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 4 years ago (edited)

আপনি যথেষ্ট উদ্যোগি একজন মানুষ । জীবন যুদ্ধে থেমে না থেকে সমস্ত বাধা জয় করে এগিয়ে চলেছেন । আপনার পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো । কিন্তু আপনি আজকেও একটা পোস্ট করেছেন যেটার মান মোটেও ভালো নয় । কবুতরের ছবি নিয়ে যে পোস্টটি করেছেন আমি সেটার কথা বলছি । এই ধরনের কাজ আপনার স্টিমিট জার্নিকে ক্ষতিগ্রস্ত করবে । চেষ্টা করুন ভাল কনটেন্ট তৈরি করতে । সেটা আপনার জন্য খুবই সহায়ক হবে । এই ধরনের পোস্টে সব সময় লোকেশন এবং ক্যামেরা ডিটেইলস দেয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে ।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া। আমি আমার সমস্যা বুঝতে পেরেছি। আর হবে না। পাশে থেকে এভাবেই সহযোগিতা করবেন আশাকরি।

আপনার জীবনের কিছু অংশ আমাদের সাথে শেয়ার করেছেন। হতাশার কিছু অংশ জীবন পথে না থামার কিছু গল্প। এভাবে এগিয়ে যান সফলতা আপনার কাছেই আসবো। আশা করি আমাদের এরকম আরো ভালো ভালো কন্টেন্ট উপহার দিবেন

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 65977.08
ETH 1930.32
USDT 1.00
SBD 0.51