You are viewing a single comment's thread from:

RE: নিউ ইয়ারের পিকনিক||পর্ব ১(বাজার সদাই)

in আমার বাংলা ব্লগ3 years ago

এ সময়ে অনেকেই পিকনিক করে আপনারাও খুব বড় ধরনের পিকনিকই করলেন।খাবারের মেনু তো ভালোই হল।বাজার করতে গিয়ে প্রথমে খাসির মাংস কিনতে গেলেন, কারন তখন সবেমাত্র খাসি কেটেছে। তাই তাজা মাংস কিনে সবজির পাইকারি বাজারে গেলেন।শীতের তাজা আর হরেক রকমের সবজি দেখে চোখ সত্যি ই জুড়িয়ে যায়। সবজি কিনে রোস্টের মুরগী কিনতে গিয়ে দাম শুনে আপনার চক্ষু চড়কগাছ হয়ে গেল।মুরগীর দাম বেড়ে গেছে।কিন্তু কি আর করার, নিতে তো হবে। মোট ৯ টি মুরগী নিলেন।সামিয়ানা ও ডেকচি নিলেন।কাঠ লাকড়ির দোকান থেকে নিলে বেশি দাম পরবে, তাই কাঠের দোকানের টুকরো কিনে নিলেন বেশ ভালোই হলো।যদিও তাকে দাওয়াত দিলেন। সবকিছু কেনার পর ও ১ কেজি মাংসের টাকা বেঁচে যাওয়াতে আবার এক কেজি কিনে আনলেন।এখন সব কাটাকুটি চলছে। সামনের পর্বে বাকি সব জানতে পারব।অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67898.99
ETH 1956.90
USDT 1.00
SBD 0.39