ফটোগ্রাফি- রেইন লিলি ফুলের কিছু রেনডম ফটোগ্রাফি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @shopon700 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। আর রেনডম ফটোগ্রাফি উপস্থাপন করতেও ভালো লাগে। তাই আজকে চমৎকার সব ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট দেখে নেয়া যাক।
রেইন লিলি ফুলের কিছু রেনডম ফটোগ্রাফি:

Location
ফুলের সৌন্দর্য দেখতে ভালো লাগে। ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাই। ছোটবেলা থেকেই আমি ফুল প্রেমী একজন মানুষ। যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন অনেক ফুলের বাগান করেছি। ফুলের বাগানে সব সময় নানান রকমের ফুল থাকতো। আর গ্রাম্য ভাষায় এই ফুলগুলো রসুন ফুল নামে পরিচিত। কারণ এই ফুলের গোড়া রসুনের মত দেখতে। এরপর যখন বড় হলাম তখন এই ফুলের সুন্দর একটি নাম জানতে পারলাম। বর্ষাকালে এই ফুলের আগমন ঘটে তাই এর নাম রেইন লিলি ফুল।

Location
বর্ষার মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই এই চমৎকার ফুলের আগমন লক্ষ্য করা যায়। এই ফুলগুলো বাস্তবে দেখতে খুবই চমৎকার। ছোট ছোট ফুল গুলো দেখতে অসাধারণ লাগে। আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই ফুল যখন অনেক গুলো একসাথে ফোটে। বেশিরভাগ সময় দেখা যায় অনেকগুলো ফুল একসাথে ফুটে আছে আর সেই ফুলের সৌন্দর্য দেখতেও ভীষণ ভালো লাগে।

Location
গোলাপি রঙের এই চমৎকার ফুলের সৌন্দর্যটাই আলাদা রকমের। দীর্ঘ সময় পর এই ফুল ফোটে। কিন্তু সৌন্দর্য দিয়ে মন ভরিয়ে তোলে। বিভিন্ন অফিস আদালত কিংবা বারান্দার সামনে এই ফুলের গাছগুলো অনেক দেখা যায়। সবাই নিজেদের বাগানের সৌন্দর্য কিংবা বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য এই ফুলের গাছ লাগায়। আর ফুলে ফুলে যখন গাছ ভরে ওঠে তখন দেখতে চমৎকার লাগে।

Location
রেইনলিলি ফুলের বাগানে যখন সময় কাটানো হয় তখন মনে হয় অন্য রকমের জায়গায় চলে এসেছি। অসাধারণ লাগে দেখতে। আর সময়টাও যেন চমৎকার ভাবে কাটানোর চেষ্টা করা হয়। বর্তমানে এই ফুলগুলো কিনতে পাওয়া যায় বিভিন্ন নার্সারিতে। অনেক ভালো দামে এই ফুলের গাছগুলো বিক্রি হয়। তবে এই ফুলের গাছ যদি একবার রোপণ করা হয় তাহলে ধীরে ধীরে বংশবিস্তার করে।

Location
আমি এই ফুল খুবই পছন্দ করি। আর এই ফুলের সৌন্দর্য দেখতেও পছন্দ করি। তাই সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছি। আর রেনডম ফটোগ্রাফি গুলো যখন আপনাদের মাঝে তুলে ধরার জন্য হাজির হয়েছি। আশা করছি সকলের ভালো লেগেছে আমার ফটোগ্রাফি গুলো। কেমন লেগেছে আমার ফটোগ্রাফি গুলো মন্তব্য করে জানাতে ভুলবেন না। আশা করছি সুন্দর ফুলের সৌন্দর্য সবার ভালো লেগেছে।
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

https://x.com/shopon700/status/1951286739449901416?t=RP3RmQkjUYneIHFLDzieyQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/shopon700/status/1951279044978180274?t=27uZC1qnBz-6Y6VTX0a5fw&s=19
বেশ ভালো লাগে এই রেইন লিলি ফুল দেখতে। এই ফুল গাছ ভর্তি করে ফুটে থাকলে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে এবং এত সুন্দর রেইন লিলি ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ধন্যবাদ।
গাছ ভর্তি ফুল দেখতে খুবই ভালো লাগে। আর এই ফুলের ফটোগ্রাফি করতেও আমার ভালো লেগেছে।
রেইন লিলি ফুল দেখতে খুবই চমৎকার হয়ে থাকে। আমার ভীষণই পছন্দের একটি ফুল। আপনি এই রেইন লিলি ফুলের চমৎকার ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে।
চমৎকার সব ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।
Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.1592287387090203 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
এই ফুলটি আমি কিছুদিন আগে দেখেছিলাম৷ তবে এর ফটোগ্রাফি করতে পারিনি৷ তবে আজকে আপনার কাছ থেকে ফটোগ্রাফির মধ্য দিয়ে সুন্দর ফুলটি দেখে বেশ ভালই লাগছে৷ যেভাবে আপনি আজকে এত চমৎকার ফুলের সৌন্দর্যকে আপনার এই পোস্টের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷
এই সময় এই ফুল গুলো দেখতে পাওয়া যায়। আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাই।