জেনারেল রাইটিং-দরিদ্র কৃষকের আর্তনাদ||

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি চমৎকার একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা আমার পোস্ট পড়তে পছন্দ করেন তাদের জন্যই আজকের নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেয়া যাক।

দরিদ্র কৃষকের আর্তনাদ:

farmer-1822530_1280.jpg

source


আমাদের এই দেশ কৃষি নির্ভরশীল দেশ। আমাদের দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কিন্তু আমাদের সমাজে এমন কিছু দরিদ্র কৃষক রয়েছেন যারা মানবেতর জীবন যাপন করেন। এমন কিছু মানুষ রয়েছে যারা অন্যের জমিতে ফসল ফলান আর দিন শেষে তাদের অনাহারে দিন কাটাতে হয়। আবার এমন কিছু কৃষক রয়েছেন যারা নিজেদের অল্প জমিতে ফসল ফলিয়ে ঠিকমতো সংসার চালাতেও ব্যর্থ হয়। আর সেই মানুষগুলোর কথা ভাবলে খুবই খারাপ লাগে।

গ্রাম অঞ্চলে গেলে কৃষকদের কষ্ট দেখে খুবই খারাপ লাগে। গ্রামের সহজ সরল মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলায়। কিন্তু দ্রব্যমূল্যের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে করে দিনশেষে তারা খুব একটা লাভবান হয় না। জমিতে সার প্রয়োগ করা কীটনাশক প্রয়োগ করা থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় খরচ গুলো মেটাতে মেটাতে একজন দরিদ্র কৃষক নিঃস্ব হয়ে যায়। হয়তো অপেক্ষায় থাকে ফসল ঘরে তোলার। যখন ফসল পাকতে শুরু করে তখন তারা অধীর আগ্রহে অপেক্ষা করে কিছু ফসল পাওয়ার জন্য।

কিন্তু দিনশেষে যখন হিসেব করতে বসে তখন দেখা যায় আয়ের চেয়ে ব্যায় মোটামুটি হারে বেশি আছে। নিজের পরিশ্রম অনেক সময় ব্যর্থ হয়। কখনো বা খরচের টাকাটা তুলতে গিয়েও হিমশিম খেতে হয়। পরিশ্রমের কথা না হয় বাদ দিয়ে দিলাম। এসব মানুষের দুঃখ কষ্ট দেখলে খুবই খারাপ লাগে। তারা এতটা পরিশ্রম করে ফসল ফলায় অথচ ফসল ফলানোর পেছনে অনেক টাকা খরচ হয়ে যায়। ফসল ফলাতে গিয়ে দরিদ্র কৃষক ঋণগ্রস্থ হয়ে পড়ে। ঋণের টাকা শোধ করতে না পেরে হতাশা গ্রস্থ হয়ে পড়ে।

ঋণগ্রস্থ একজন সাধারণ কৃষক যখন সোনার ফসল ঘরে তুলতে পারে না তখন তার অসহায় মুখটি দেখলে হৃদয় কেঁদে ওঠে। মুখের দিকে তাকালেই মনে হয় ভেতরটা ভেঙে যাচ্ছে। গ্রাম অঞ্চলে গেলে এরকম অসহায় দরিদ্র কৃষকদের গল্প অনেক শোনা যায়। তাদের মুখ থেকে যখন তাদের কষ্টের কথা শুনি তখন খুবই খারাপ লাগে। আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা এই মানুষগুলোকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। তাদের কষ্টগুলো অনুভব করেছি। তাদের দুঃখগুলো আমাদের হৃদয় ছুঁয়েছে। তাই এই মানুষগুলোকে সবসময় সম্মান জানাই।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.062727979875098 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.045
BTC 66375.55
ETH 1915.93
USDT 1.00
SBD 0.38