You are viewing a single comment's thread from:

RE: মুচমুচে ঢেঁড়সের পাকোড়া রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ4 years ago

আমরা ভালো অবস্থানটিকে গ্রহণ করতে প্রস্তুত কিন্তু খারাপ অবস্থানটিকে মোটেও না, কেমন দ্বিমুখী অবস্থান আমাদের?

জীবনের প্রতিটি ক্ষেত্রেই ভালো খারাপের মধ্য দিয়ে আমাদের এই জীবন অতিবাহিত করতে হয়। তাই সব কিছুকে মেনে নিয়েই ভালো থাকতে হবে। আমরা শুধুমাত্র ভালো কিছু আশা করি। কিন্তু ভালোর বিপরীতে থাকা খারাপ দিকগুলো যখন সামনে আসে তখন সেটাকে মেনে নিতে চাই না। আসলে আমাদের মানসিকতার মাঝে এটা একেবারে গেঁথে গেছে যে আমরা শুধুই ভালো কিছু চাই। আর খারাপ কিছু দেখলে দূরে সরে যাই। আমরা যেদিন এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারবো সেদিন অনেক সমস্যার সম্মুখীন হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবো। আশা করছি সকল খারাপ পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হবো। শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে যাই হোক ঢেঁড়স দিয়ে যে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় তা আজকে প্রথম দেখলাম। আসলে সবজি হিসেবে ঢেঁড়স খেতে আমার অনেক ভালো লাগে। তবে ঢেঁড়স ও মসুর ডাল দিয়ে এত মজার পাকোড়া রেসিপি তৈরি করা যায় তা আজকে প্রথম দেখলাম। আমার কাছে কিন্তু দারুণ লেগেছে আপনার আইডিয়া। অনেক মজার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।❤️❤️

Sort:  
 4 years ago 

সেটাই ভাই, আমরা কিন্তু এই বিষয়গুলো বেশ বুঝি কিন্তু সমস্যা হলো যখন নিজের সাথে ঘটে তখন তা সহ্য করতে পারি না। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.056
BTC 74062.60
ETH 2323.39
USDT 1.00
SBD 0.52