You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর -১৪

in আমার বাংলা ব্লগ4 years ago

তুমি আছো বলে হৃদয় চঞ্চল
তুমি আছো বলে আবেগ উজ্জ্বল
তুমি আছো বলে স্বপ্ন সীমাহীন
তুমি আছো বলে আকাশটা রঙিন।
তুমি ছাড়া অনুভূতিগুলো নির্জীব
তুমি ছাড়া ভাবনাগুলো ছন্দহীন
তুমি ছাড়া কবিতার পংক্তিগুলো নির্বিকার
তুমি ছাড়া হৃদয়ের আকাশটা অন্ধকার।

তুমি আছো তাই,বাচার অর্থ খুজে পাই
তুমি আছ তাই,পৃথিবীতেই স্বর্গ যেন পেয়েছ ঠাই
তুমি আছো তাই,জীবনে কোন দুঃখ নাই
তুমি আছো তাই,সব সুখ তোমাতেই খুজে পাই
যেদিন থাকবে না তুমি,
এজীবন হবে মরুভূমি
বাচার রইবে না কোন কারন
সেদিন যেন আপন করে,
নেয় মোরে মরণ।

Sort:  
 3 years ago 

আহ, যেন ছন্দের যাদুতে মুগ্ধতায় ঢেকে গেলো হৃদয়, আবেগ এর সুন্দর অনুভূতি যেন নতুন করে হারালো আবার। দারুণ হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া উৎসাহ দেওয়ার জন্য।আপনার থেকেই অনুপ্রেরণা পাই।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.070
BTC 72306.33
ETH 2225.11
USDT 1.00
SBD 0.49