You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩

in আমার বাংলা ব্লগ • 4 years ago

মাঝে মাঝে প্রত্যাশা গুলো অচেনা মনে হয়
আকাংখাগুলো খুবই খুব দুর্বোধ্য মনে হয়
অজানা সংশয়- হাজার চিন্তার প্রলয়
হতাশার সংকেত- অন্ধকার হয় হৃদয়।

আর বুক বাধব না মিথ্যা আশায়
ডুবতে দেব নে নিজেকে তীব্র হতাশায়
থাকব না অন্য কারো ভালবাসার আশায়।

নিজেকেই বাসব শুধু ভালো
জীবনে রাখব না কোন আধার কালো
নিজের অন্ধকার হৃদয়ে জ্বালাবো আলো।
এই প্রতিজ্ঞায় নতুন বছর শুরু হলো।

Sort:  
 4 years ago 

ভাইতো দেখছি নতুন বছরে বিদ্রোহী হয়ে উঠছেন, হা হা হা তবে লাইনগুলো ভালো হয়েছে।

 4 years ago 

ঠকতে ঠকতে ক্লান্ত ভাই।তাই ভরসা করাই বাদ। ধন্যবাদ ভাইয়া উৎসাহিত করার জন্য।