You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪৭৭ || প্রশ্ন: কোন টেকনিক অবলম্বন করলে শ্বশুরবাড়িতে বাকি জামাইদের থেকে বেশি ..

in আমার বাংলা ব্লগ2 years ago

শ্বশুড় বাড়িতে বিয়ে না করলেই বাকি জামাইদের থেকে বেশি সম্মান পাবেন। আমি এক বাড়িতে টিউশন করাই, সেখানে জামাই এর থেকে বেশি আদর পাই। জানিনা ভবিষ্যতে জামাই বানানোর জন্যই করে কিনা।তবে আমিও চালাক,আদর টুকুই চাই,জামাই হতে নয়। তাই বাকি জামাইদের থেকে বেশি চাইলে শ্বশুড় বাড়িতে বিয়ে করা থেকে বিরত থাকুন।😁😁🤘

Sort:  
 2 years ago 

আপনি তো দেখছি মনে মনে অনেক দূর এগিয়ে গিয়েছেন। আমি তো ভাবছি বিয়ে না করলে শ্বশুর বাড়িটা হবে কিভাবে।

 2 years ago 

ভাই সাবধানে থাকবেন। আপনার মনের কথা মুখ ফসকে বের হয়ে গেলে, কমপক্ষে তিন মাস হাসপাতালে কাটাতে হবে,হা হা হা।😂

 2 years ago 

আরে ভাই এত পাগল নাকি আমি? পড়া বাদে আমি আর কিচ্ছুটি মুখ দিয়ে বের করি না।

 2 years ago 

এক সময় টিউশনিতে আমাকেও এরকম খেতে দিত। কিন্তু বাসায় যেয়ে এরকম পড়ানোটা কেমন যেন লাগে এজন্যই ছেড়ে দিয়েছিলাম ভাই। তবে আদর যত্ন ভালোই করে এটা অস্বীকার করব না 😀।

 2 years ago 

পেটের দায়ে পড়ানো ভাই,তাই বাড়ি গিয়ে পড়াই। নিজেকে কোন কিছুতে জড়াই না। কোন সমস্যা হয়না।

 2 years ago 

বিয়ে না করে টিউশনি করিয়ে তাদের বাড়িতে আপনি জামাই থেকে বেশি আদর পান। তাহলে তো ভাই আপনি অনেক দূর এগিয়ে গেলেন।

 2 years ago 

চালিয়ে যান ভাই, সুযোগ হাতছাড়া করা যাবে না।

 2 years ago 

না ভাই।ছাত্রীর সাথে আগাইলে পড়ে আর টিউশন জুটবে না।😆

 2 years ago 

গোপন কথা ফাঁস করে দিলেন ভাইয়া। শেষে দেখবেন আবার সেই বাড়ির জামাই না হয়ে যান। আগে থেকে যেহেতু জামাই আদর শুরু হয়ে গেছে।

 2 years ago 

পাগল নাকি,সেই লক্ষণ শুরু হলেই লেজ গুটিয়ে পালাবো।আর আমার গার্লফ্রেন্ড যে ডেঞ্জারাস,ছাত্রীর পুরা বাড়িকে একাই বেধে রাখবে।😆