মাটির চুলায় দৌল্যা পিঠা

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

দেশি দৌল্যা পিঠা_20250128_190226_0000.png

আজকে আমি আপনাদের সামনে একটা খুব পরিচিত গ্রাম বাংলার ঐতিহাসিক পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো খুব কম মানুষ এই পিঠার সাথে পরিচিত কিন্তু আমি ছোটবেলা থেকে এই ফিটে খাওয়া শিখেছি আমার নানীর হাতে। ছোটবেলায় যখন নানুর বাসায় যেতাম তখন তৈরি করে দিতেন। খুব কম উপকরণে এ পিঠা তৈরি করা গেলেও খেতে কিন্তু দারুন স্বাদ হয়। তাই ভাবলাম আপনাদের মাঝে আমি এই সহজ এবং সুস্বাদু রেসিপি টা শেয়ার করি। কিছুদিন আগে আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন একসাথে অনেকগুলো পিঠে বানিয়েছিলাম আমি আর আমার আম্মু। শীতকাল মানেই তো পিঠেপুলি পাটিসাপটা হরেক রকমের পিঠে। শীতকালে এই সবাই নানা রকম পিঠে খেয়ে থাকে। তাই শীতকাল আমার খুব ভালো লাগে এই পিঠে উৎসবের জন্য। কারণ কৃষকরা শীতকালে নতুন ধান গড়ে তোলে এই ধানের চালের গুড়া দিয়েই তৈরি হয় নানা রকম পিঠা। এখন তাহলে মূল কথায় আসি,দৌল্যা পিঠা কিভাবে বানাই সম্পূর্ণ প্রক্রিয়ায় আমার সাথে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক।


প্রয়োজনীয় উপকরণ 🫕


IMG_20250128_184834.jpg

উপাদানপরিমাণ
১) চাউলের গুড়াপরিমাণ মতো।
২) পেঁয়াজ কুচিপরিমাণ মতো।
৩) মরিচ কুচিস্বাদ অনুযায়ী।
৪) পেঁয়াজের ফুলকুচিসামান্য পরিমাণে।
৫) লবণস্বাদ অনুযায়ী।
৬) ধনেপাতাপরিমাণ মতো।
৭) শৈলার পাতাসামান্য পরিমাণ।
৮) হলুদের গুড়াস্বাদমতো।
ধাপ-১🍲

IMG_20241220_190613.jpg

  • প্রথমে মাটির চুলা জ্বালিয়ে নিয়ে তারপর করাইয়ে সামান্য পানি দিয়ে গরম করে নিব।
ধাপ-২🍲

IMG_20241220_191823.jpg

  • একটা বড় পাত্রে পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ সবকিছু দিয়ে নেব।
ধাপ-৩🍲

IMG_20241220_192026.jpg

  • এখন পানি এবং পরিমাণ মতো চাউলের গুড়া নিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে ডো তৈরি করব।
ধাপ-৪🍲

IMG_20241220_193452.jpg

  • এখন ইচ্ছা মত হাতের সাহায্য নিয়ে সুন্দর করে পিঠা বানিয়ে ছাকনির উপর রেখে দিব ফাঁকে ফাঁকে যেন একটার সাথে আরেকটা লেগে না যায়।
ধাপ-৫🍲

IMG_20241220_195659.jpg

  • এখন একটা পাতিলে গরম পানি হতে দিব অনেকক্ষণ। যেন পিঠেগুলো দেয়ার কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে যায় তাই ভালো করে ফুটিয়ে নেব পানি।
👇পরিবেশন🍲
IMG_20241220_195722.jpgIMG_20241220_205659.jpg

IMG_20241220_205613.jpg

  • এখন পানির মধ্যে গুলো দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই রেডি খুব অল্প উপকরণে এবং কম সময়ে সুস্বাদু একটা খাবার। আমাদের এলাকায় এই পিঠাকে দৌল্যা পিঠা নামেই চেনে। আপনাদের কার এলাকায় কি বলে এই পিঠাকে জানাবেন।আজ এখানেই শেষ করছি। আবার অন্য কোনদিন আপনাদের সামনে নতুন কোন কিছু নিয়ে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ধরণরেসিপি🥙।
ক্যামেরা.মডেলnote9
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
Sort:  
 last year 

মাটির চুলায় দৌল্যা পিঠা দেখে খেতে ইচ্ছা করছে। অসাধারণ একটা রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি পরিবেশন দেখে তৈরি করার ইচ্ছা হলো।

ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি অনেক সুন্দর লোভনীয় রেসিপি তৈরি করেছেন। আপনার এত সুন্দর লোভনীয় রেসিপি দেখে ভালো লাগলো আমার। অতিশয় চমৎকার ছিল আপনার রেসিপি তৈরি করা। আশা করি খুবই সুস্বাদু হয়েছে এই রেসিপি।

ধন্যবাদ আপু আসলেই এই পিঠে খেতে অনেক মজা।

Screenshot_2025-01-28-22-42-58-693_com.android.chrome.jpg

Screenshot_2025-01-28-22-42-30-711_com.android.chrome.jpg

Screenshot_2025-01-28-22-41-14-970_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-01-28-22-40-14-150_com.twitter.android.jpg

 last year 

বেশ সুন্দর ভাবে দৌল্লা পিঠা বানিয়েছেন আপনাদের ওদিকে খুবই বিখ্যাত আমি তো ইউটিউব দেখে জেনেছিলাম এখন আপনার পোস্ট থেকে আরও বেশি করেছে আশা করি বাড়ির সবারই খুব ভালো লাগবে রান্না করলে।

ধন্যবাদ আপু। আমাদের এইদিক এই পিঠে অনেক চলামান।

 last year 

আমি আপনার পোষ্ট এর মাধ্যমেই এই পিঠার নাম জানলাম। সাথে শৈলার পাতাটাও যে কি বুঝলাম না। অনেকটা ধনিয়াপাতার মতোই লাগলো। অল্প উপকরণ এ বেশ দারুণ একটি পিঠার রেসিপি শিখে ভালো লাগলো।

ধন্যবাদ আপু। আমাদের এই দিক সজের পাতাকে এই নামে বলে।

 last year 

আসলে দৌল্যা পিঠা নাম আমি আগে কখনো শুনি নি। আজ আমার মাধ্যমে শুনতে পেলাম। দৌল্যা পিঠা তৈরি করেছেন দেখে ভালো লাগলো। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। পিঠা তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।

জি ভাইয়া আসলেই এসব পিঠা খেতে অনেক দূর্দান্ত।

 last year 

আপু ধনিয়া পাতা কে কি শৈলার পাতা বলে। যাই হোক এই পিঠা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। এমন পিঠা কখনও খেয়েছি বলে মনে হচ্ছে না। অল্প উপকরণে খুবই মজাদার পিঠা তৈরি করেছেন। অবশ্যই একদিন তৈরি করার চেষ্টা করবো। পিঠা গুলো দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

জি না আপু সজের পাতাকে বলে।জি এই পিঠা খেতে ভালো লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.