You are viewing a single comment's thread from:

RE: ছোট্টবেলার প্রিয় টিভি প্রোগ্রামগুলি

in আমার বাংলা ব্লগ • 4 years ago

দাদা আজকে কি লিখলেন? আপনার প্রতিটি লাইন পড়ার সময় একদম ছোটবেলার স্মৃতি চোখের সামনে ভেসে উঠছিল। আপনার ছোটবেলার টিভি দেখার সিরিয়ালগুলো একদম আমার সাথেও মিলে গেল। রামায়ণ আমিও দেখেছি অবশ্য হিন্দি ভার্সন। খুব ভালো লাগতো দেখতে। তাছাড়া আলিফ লায়লা তো আমি বড় হয়েও আরেকবার রিভিশন দিয়েছি এতো ভালো লাগতো। টম এন্ড জেরি, দা জঙ্গল বুক, দা অ্যাডভেঞ্চার অফ টিনটিন এগুলো এখনো আমি আমার বাচ্চার সঙ্গে দেখি। এত ভালো লাগে। এছাড়াও আমাদের সময় সিন্দাবাদ, রবিনহুড খুব জনপ্রিয় ছিল। কিছু সময়ের জন্য শৈশবের স্মৃতিতে ফিরে যেতে পেয়ে খুবই আনন্দ লাগছে। ধন্যবাদ দাদা আপনাকে। সবই আপনার জন্য সম্ভব হয়েছে।