You are viewing a single comment's thread from:

RE: পরিবর্তনশীল প্রজন্ম || নিজেকে মানিয়ে নিতেই হবে।

in আমার বাংলা ব্লগ3 years ago

বর্তমান সমাজে এই অধঃপতনের মূল কারণ হলো শিক্ষা ব্যবস্থা। কারণ বর্তমান সময়ে শিক্ষকদের শাসন করা থেকে বিরত রাখা হয়। এর ফলে শুরুতেই ছেলেমেয়েদের এমন একটা মন মানসিকতা তৈরি হয়ে যায় পরবর্তীতে আর কোন কিছুর শাসন তারা নিতে পারে না। এজন্য অল্পতেই তারা অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাছাড়া বাবা মায়েরাও এখন সন্তানদেরকে চাওয়ার আগেই জিনিস কিনে দিয়ে এমন অবস্থা করে ফেলে যে পরবর্তীতে না করলে সন্তান আত্মহত্যার মতো এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। আসলে এর থেকে আমাদের বাঁচার উপায় কি তাই খুঁজে পাইনা । মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে অনেক চিন্তা হয় । খুব ভালো লাগলো ভাইয়া আপনার লেখাটি পড়ে।

Sort:  
 3 years ago 

সত্যিই বর্তমান শিক্ষা ব্যাবস্থার উপর আমার আত্মবিশ্বাস একদমই নেই কারন এখনকার স্কুল গুলোতে অনুশাসন এবং মূল্যবোধ এই জিনিসগুলো আর নেই। তাই হয়তো বাচ্চারা শুধুমাত্র শিক্ষিত হয়ে উঠেছে কিন্তু সঠিক মানুষ হয়ে উঠছে এটা বলা বেশ কঠিন। তবুও মানিয়ে নিয়ে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতেই হবে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 64333.27
ETH 1857.16
USDT 1.00
SBD 0.38