You are viewing a single comment's thread from:

RE: সরস্বতী পুজো ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

কোথায় কি গান বাজাতে হয় সেটাই যেন মানুষজন আজকাল ভুলে যাচ্ছে।

একদম ঠিক বলেছেন দাদা আমাদের এদিকেও একই রকম অবস্থা দেখা যায়। বিশেষ করে পহেলা বৈশাখের দিনে যখন রাস্তায় হিন্দি গান চলে তখন খুবই খারাপ লাগে যে আজকের দিন অন্তত বাংলা গান চলতেই পারতো। তাছাড়া আমাদের এদিকে সরস্বতী পূজার সময় বেশিরভাগই স্কুল বন্ধ থাকে। কিন্তু ইউনিভার্সিটির হলগুলোতে বেশ বড় করে পূজার আয়োজন করে। কোন এক সমস্যার কারণে আপনাদের বাড়িতে পূজা না হলেও দাদার বাড়িতে গিয়ে বেশ ভালই পূজার আনন্দ করে এসেছেন। বিশেষ করে টিনটিনের হাতে খরি উপলক্ষে। শরীর খারাপের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে যেতে পারলেন না তা না হলে আরো কিছু ভিডিও অথবা সুন্দর ফটোগ্রাফি দেখতে পারতাম। আশা করি এখন সুস্থ আছেন।