You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- উদারা ( সিজন ২- চতুর্থ পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago

ছুটি নেয়ার কারণে অনেকগুলো পর্ব মিস হয়ে গিয়েছে দাদা। সময় পেলে আগের পর্বগুলো পড়ে নিব। এই ফাঁকে মনে হচ্ছে দিতিপ্রিয়ার মাকে মেরে ফেলেছে । তাছাড়া বাড়ির লোকজনের সব জেনে গিয়েছে যে বিক্রমের মা কে কিডন্যাপ করেছে। রুদ্র ভৈরবের আবার নাদের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে নাকি? সে নাদ দিয়ে কাজ হবে না বলছে। অন্য কাউকে দিয়ে ওই কাজ করাতে চাচ্ছে। তাছাড়া ওদের পরিবারের সবাইকে মেরে ফেললে রাগ সঞ্জীবনী কিভাবে খুজে পাবে। কারণ বিক্রম রাগ সঞ্জীবনী খুঁজে পাওয়ার জন্য যত রকম দরকার সব চেষ্টা করছে। বড় বড় সংগীত শিল্পীরাও সব সাহায্য করতে ব্যর্থ হয়েছে। এখন দেখা যাক যে ওই ডিস্ক থেকে কোন ক্লু পাওয়া যায় কিনা। অনেক দূর এগিয়ে গিয়েছে কাহিনী। খুব ভালো লাগলো দাদা। ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

রুদ্র ভৈরবের আবার নাদের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে নাকি?

তা উঠেছে, কারণ তার কথামতো সে কাজ করছে না অর্থাৎ যাদের মারতে বলছে তাদের সে আর মারতে ইচ্ছুক না।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.046
BTC 64446.89
ETH 1857.51
USDT 1.00
SBD 0.42