You are viewing a single comment's thread from:

RE: ক্রিয়েটিভ রাইটিং || কিছু মা বাবার জেদের কারণে সন্তানের জীবনের শেষ পরিণতি খুব খারাপ হয়(শেষ পর্ব)

in আমার বাংলা ব্লগlast year

আপনার গল্পের প্রতিটা পর্বই পড়েছিলাম কিন্তু শেষ পর্ব পড়ে সজীবের জন্য যেমন খারাপ লাগছে তেমনি রাগও হচ্ছে। এভাবে সে তার সুন্দর জীবন শেষ করে দিয়ে কাজটি ভালো করেনি। তাছাড়া আত্মহত্যা মহাপাপ। এই কথা সবাই জেনেও কেন যে এই পথ বেছে নেয় সেটাই বুঝি না। আত্মহত্যা করলে হয়তো ক্ষণস্থায়ী কষ্ট কমবে কিন্তু দীর্ঘস্থায়ী কষ্ট সবসময় পেতে হবে। তবে সজীবের মৃত্যুতে এখন তার বাবা সবচেয়ে বেশি শাস্তি পেলো,এটাই হওয়ার ছিল। সজীবের বাবা যেটা করেছে তাকে জেদ বলা যায় না বরং এটাকে অহংকার বলে। এই অহংকার সজীবের মৃত্যুতে নিঃশেষ হলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।

Sort:  
 last year 

কিছু কিছু মানুষের টাকা পয়সা বেশি থাকলে অহংকার এমনিতেই বেড়ে যায়। যাইহোক সম্পূর্ণ গল্পটা পড়ে যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।