You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫

in আমার বাংলা ব্লগ3 years ago

বৃষ্টির জলে ভিজে, এক হয়ে গেছে চোখের জল।
কাউকে বোঝাতে পারিনি, নিজের ভেতরের আকুল।
তবুও হাসিমুখে সবার সামনে আসি,
নিজের কষ্টগুলো ভুলে, বলি তোমায় ভালোবাসি।

তোমার মুখের দিকে তাকালে,
নিরবে সব সহ্য করি অকালে।
কেউ তো বুঝবে না, কত সুখে আছি।
হৃদয়ের কান্না, আর হাহাকারে বাঁচি।

বসে বসে ভাবি, কেউ কি বুঝবে না আমাকে।
হৃদয়ের আবেগ নাকি তোমাকে।
আকাশের দিকে তাকিয়ে, সব অভিমান ভুলে।
একরাশ হাসি নিয়ে, সবার সামনে গেলে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 66859.68
ETH 2034.43
USDT 1.00
SBD 0.48