You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার (সিজন ১: পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আপনি অনেক সুন্দর করে কারাগার ওয়েব সিরিজটার সিজন ১ এর ২য় পর্ব শেয়ার করেছেন। আর দেখছি এই পর্বের নাম ছিল "ব্ল্যাক শিপ"। আমার কাছে কিন্তু প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের রিভিউটাও অনেক বেশি ভালো লেগেছে দাদা। এখানে তো দেখছি তাদের একজন অফিসার রাতের বেলায় বাইক নিয়ে যাওয়ার সময় সামনে ভেড়া আসার কারণে এক্সিডেন্ট করেছিল। আর এর কারণে এটার নাম দেওয়া হয়েছিল ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ নাম দেওয়ার কারণটা তো জানতে পারলাম দাদা, ভেবেছিলাম লোকটা এখানে কিভাবে আসলো এটাও জানবো এই পর্বে। কিন্তু দেখলাম এরকম কিছুই হলো না বরং তারা সবকিছুর মাধ্যমে খুঁজতে লাগলো লোকটা এখানে কিভাবে এসেছে। যেহেতু এখানে আসার জন্য কোন রাস্তা ছিল না, তাহলে কিভাবে লোকটা আসলো এটা তো বুঝতেই পারতেছি না। তারা আইডেন্টিটি খুঁজতে গিয়ে দেখলাম ভাষার গরমিল পেয়েছিল। এখন দেখতে হবে যে, এই ভাষা জানার লোক তারা পাবে কিনা এবং লোকটার সম্পর্কে সবকিছু জানতে পারবে কিনা। ধন্যবাদ দাদা এত সুন্দর করে দ্বিতীয় পর্বের রিভিউটা সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য। এই ওয়েব সিরিজের পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম দাদা। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 64594.92
ETH 1863.76
USDT 1.00
SBD 0.38