You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার ( সিজন ১: পর্ব ৬ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আপনি পোষ্টের মধ্যে ষষ্ঠ পর্ব লিখলেও টাইটেলে সাত তম পর্ব লিখলেন। আমার মনে হয় এখানে ৬ হবে।

দাদা অনেক ভালো লাগতেছে এই কারাগার ওয়েব সিরিজটার পর্বগুলোর রিভিউ যত পড়তেছি ততই। এই ওয়েব সিরিজের প্রত্যেকটা পর্ব আমার পড়া হয়েছে। আর ৬ তম পর্বের জন্য অপেক্ষায় ছিলাম। এই পর্বের নামটা দেখছি একটু অন্যরকম ছিল। "স্পিরিট & ঘোস্টস"এই নামটা কঠিনও ছিল বটে। আমি তো শুধু এটা ভাবছিলাম তাকে কি আসলেই মেরে ফেলা হবে কিনা। কারণ গত পর্বে যেরকম ভাবে দেখেছিলাম তারা তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছিল। তবে এই পর্বের দেখছি তেমন কোন ঘটনাই ঘটেনি। বাহিরের কোন একজন ওই ফুটেজ তাহলে লিক করেছিল। যেহেতু ভিতর থেকে কাজটা করার কোন সম্ভাবনা ছিল না। শেষে দেখলাম আরো একটা কান্ড ঘটে গিয়েছিল। অর্থাৎ জ্বীন ভুতের ব্যাপারটা এখানে কেন আসলো, এটাই তো বুঝে উঠতে পারতেছে না এখনো পর্যন্ত। আর ওই ফকির বাবাটাইবা কে হতে পারে?? হঠাৎ করে এসে এরকম কথাই বা সে কেন বলল?? আশা করছি এসব কিছু এই সিজনের শেষ পর্বে ক্লিয়ার হবে দাদা। এখন এটা দেখার জন্যই অপেক্ষা করতে হবে।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.046
BTC 65432.11
ETH 1907.10
USDT 1.00
SBD 0.49