You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার ( সিজন ২: পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আপনি সুন্দর করে সব সময়ের মতো আজকেও ওয়েব সিরিজটার আরেকটা পর্ব শেয়ার করেছেন। শুরু থেকে এই পর্যন্ত ওয়েব সিরিজটার সবগুলো পর্ব পড়তে আমার কাছে ভালো লেগেছে। আর এভাবে নাম ছিল দ্যা ব্রাদার্স। এর আগের পর্বের মাধ্যমে জেনেছিলাম জেলের ভেতরে ঢোকার মূল কাহিনীটা। এমনকি প্ল্যান। এই পর্বে এটা জানলাম যে কিভাবে সেলের ভিতরে আসা হয়েছিল। সে তো দেখছি সেলের ভেতরে গিয়ে বোবা সেজে অভিনয় করেছিল, আর টানেলের ভেতর দিয়েই এসেছিল সেলের মধ্যে। জেলের মধ্যে থাকা একজন বয়স্ক লোককে তারা বের করার জন্য সব প্ল্যান করেছিল। আর টানেল এর দরজাও দেখছি খোলা যাচ্ছে না। নিচ দিয়ে খোলা গেলেও উপর দিয়ে খোলা যাচ্ছে না দেখছি। লোকটা যদি তাদেরকে বিশ্বাস করতো তাহলেও একটা ব্যাপার ছিল, কিন্তু লোকটাও তাদেরকে বিশ্বাস করছে না। এখন কিভাবে কি হয় এটাই দেখতে হবে। যেহেতু তাদের হাতে খুব একটা সময় নেই, তাই তাড়াতাড়ি বের করতে হবে। আশা করছি তারা ভালোভাবেই পারবে বের করতে। অধীর অপেক্ষায় থাকলাম দাদা, এই ওয়েব সিরিজের পরবর্তী পর্ব টার রিভিউ পোস্ট পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.046
BTC 64227.59
ETH 1856.23
USDT 1.00
SBD 0.41