You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৫১৩ || ভালোবাসার আসল সৌন্দর্য কি?

in আমার বাংলা ব্লগ2 years ago

ভালোবাসার আসল সৌন্দর্য হচ্ছে পবিত্রতা।
মানুষ যখন কাউকে ভালবাসে তখন পবিত্র একটি মন নিয়ে ভালোবাসে।সেই ভালোবাসার মধ্যে যদি কোন প্রকার খারাপ কিছু ঢুকে যায়, সেই ভালোবাসা সৌন্দর্য হারিয়ে ফেলে। আমি মনে করি সম্মান ও বিশ্বাস থাকলে চলবে না ভালবাসতে হলে পবিত্রতা খুবই জরুরী একটি বিষয়। অনেকে ভালোবাসার বিশ্বাসের নামে ধোকা দেয়। পবিত্র মন থাকলে সম্মান আর বিশ্বাসের সাথে ভালোবাসার সৌন্দর্য এমনিতেই বৃদ্ধি পায়। যে ভালোবাসা রূপ দেখে কিংবা অর্থ সম্পদ দেখে হয় না। শুধু একটি পবিত্র মন দেখে হয়, এটিই ভালবাসার আসল সৌন্দর্য। একটি ফুল কিন্তু গাছে সুন্দর তবে মানুষের ছোঁয়ায় ফুলগুলো নষ্ট হয়ে যায়। ফুলকে যদি আমরা ভালবাসতাম তাহলে নিজ হাতে ধরে নষ্ট করতাম না। এতে করে বুঝা যায় অপেক্ষা আর পবিত্র মন ভালোবাসার আসল সৌন্দর্য।