You are viewing a single comment's thread from:

RE: আসন্ন "আমার বাংলা ব্লগ" এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ লোগো কনটেস্ট

in আমার বাংলা ব্লগ • 2 years ago

দেখতে দেখতে আমার বাংলা ব্লগের তিন বছর হয়ে যাচ্ছে। মনে হয় এই তো সেদিন আমার বাংলা ব্লগের যাত্রা শুরু হল। দাদা তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আবারও লোগো কন্টেস্টের আয়োজন করেছেন দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। নতুন নতুন চমৎকার কিছু লোগো দেখতে পাব। যদিও আমার বাংলা ব্লগের প্রথম অফিশিয়াল লোগোটি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। কেমন যেন হৃদয়ের একটা টান অনুভব করি ওই লোগোটি দেখলে ।তারপরেও আরো নতুন নতুন লোগো দেখার অপেক্ষায় রইলাম। যদি লোগো তৈরি করতে পারতাম আমিও এই কনটেস্টে অংশ নিতাম। যাই হোক দারুন একটি কনটেস্টের আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার বাংলা ব্লগের এই পথ চলা যেন আরো অনেক অনেক সুদীর্ঘ হয় ,আর এভাবেই যেন আমার বাংলা ব্লগের সঙ্গে থাকতে পারি সেই প্রত্যাশায়।