Steem Bangladesh Contest - Travel | | by @saikat000 | | 30% beneficiaries goes to @hive-138339
আসসালামু আলাইকুম
আজকে আমি Steem Bangladesh কর্তৃক আয়োজিত Travel কন্টেস্টটিতে অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকে আমি আমার বিদ্যালয়ে ভ্রমনের কাহিনী শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।
ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়
আমাদের বিদ্যালয়ের নাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়। এটি বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস, পার্বতীপু, দিনাজপুরে অবস্থিত। এই বিদ্যালয়ে আমি ২০১৭-২০১৮ অধ্যয়নরত ছিলাম এবং ২০১৯ সালে এস.এস.সি. পরীক্ষা দিয়েছিলাম এই বিদ্যালয় থেকেই। স্কুল জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা এখানেই কেটেছে আমার। এই দুই বছরেই অনেক স্মৃতি জড়িয়ে গেছে বিদ্যালয়ের সাথে। গত শনিবার আমি ও আমার তিনজন বন্ধু মিলে আমাদের এস.এস.সি সার্টিফিকেট তোলার জন্য স্কুলে গিয়েছিলাম।
আমরা সকাল ৯ টার সময় খোলাহাটি রেলওয়ে স্টেশনে একত্রিত হই। তারপর আমি, আমার বন্ধু জয়, জুবায়িদ ও পাবন মিলে চলে যাই স্কুলে। শনিবার আমাদের স্কুল বন্ধ থাকে কিন্তু অফিস খোলা থাকে তাই শনিবারে স্কুলে যাওয়া। স্কুল বন্ধ তাই স্কুলে গিয়ে ছাদে উঠে গেলাম। তখনও রোদ ওঠে নি। ছাদে গিয়ে চার বন্ধু মিলে কয়েকটা ছবি তুললাম। ছাদ থেকে স্কুলের একটা ছবি নিয়ে নিচে নেমে আসলাম। নিচে এসে শিক্ষকদের রুমে গিয়ে স্যারদের সাথে দেখা করলাম। হেড স্যার শনিবারে সচারচর স্কুলে আসে না। তাই হেড স্যারের সাথে দেখা হয় নি।
আমাদের ক্লাস টিচার নিতাই চন্দ্র রায় স্যারের সাথে দেখা করলাম। নিতাই স্যার অনেক মজার মানুষ ছিলেন। তার ক্লাসগুলো খুব মিস করি। তিনি আমাদের সাতগে মাঠে ফুটবলও খেলেছিলেন। স্যারের সাথে দেখা করে কিছুক্ষন গল্প করলাম। গল্প করতে করতে আস্তে আস্তে রোদ উঠে গেলো। তারপর চলে গেলাম অফিসে। অফিসে গিয়ে দেখা হলো অফিস সহকারী গাজী স্যারের সাথে। গাজী স্যারকে শিক্ষার্থীরা কেউই তেমন পছন্দ করতো না। কেননা তিনি দুপুর ১২ টার পর কারোরই বেতন নিতেন না। যাই হোক তার সাথে বেশী কথা না বলে সার্টিফিকেট নিলাম।
তারপর অফিস থেকে বের হয়ে কয়েকটা ছবি তুললাম। তারপর হাটতে হাটতে চলে গেলাম দোলনার কাছে। এই দোলনায় অনেক দোল খেলেছিলাম আমরা। তবে সেখানে গিয়ে দেখি আরো দুইটি নতুন দোলনা দিয়েছে। দোলনায় বসে কিছুক্ষন আড্ডা দিলাম। তারপর স্কুলের গেইটের সামনে গিয়ে দেখি একটি নতুন স্তম্ভ নির্মান করা আছে। সেটা ছবি তুললাম। তারপর স্কুল থেকে বের হয়ে চলে গেলাম খোলাহাটি রেলওয়ে স্টেশনে। স্টেশনে যেতেই ট্রেন আসলো। ট্রেনে চড়ে চার বন্ধু মিলে চলে চলে গেলাম পার্বতীপুরে। সেখানে গিয়ে শাহ হোটেলে চিকেন গ্রীল খেয়ে বাড়ি ফিরলাম।
তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য @maulidar ও @mn14 কে আমন্ত্রণ যানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।











Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
সুন্দর লিখেছেন।স্কুলটি কি ক্যান্টনমেন্ট এর ভেতরেই অবস্থিত?
হ্যাঁ আপু