পুকুরের মধ্যে বাঁশ ভেজানোর কিছু দৃশ্য
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের শহরের মধ্যে আমার বাড়ির ছোট্ট একটা পুকুরের মধ্যে বাঁশ ভিজিয়ে রাখার দৃশ্য শেয়ার করছি। আশা করি সবাই অনেক উপভোগ করবেন।
নতুন করে সবকিছুই শুরু করতে গেলে প্রচুর সময় তথা প্রচুর পরিশ্রম করতে হয়। যদি সম্পূর্ণ নিজেরাই করা হয় তাহলে আরো বেশি হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হয়। তিন মাস হলো এই নতুন জায়গায় এসে একের পর এক কাজ করে চলেছি। এক মাস লেগে গেছে এক কাঠার একটা পুকুর কাটতে। এখন সেই পুকুরে প্রায় জল ভর্তি রয়েছে। প্রচুর গরমের মধ্যে বাবা এবং আমি ৫০ টা বাঁশ কেটে বয়ে নিয়ে বাড়িতে রেখে দিয়েছিলাম। কিন্তু প্রচুর তাপের ফলে বাঁশ খুবই শুকিয়ে যাচ্ছে। ফলে এই শুকনো বাঁশ দিয়ে পরবর্তী কাজ করা বেশ কষ্টকর হয়ে পড়বে। সেই কারণে আমরা সেই বাঁশ গুলি পুকুরে ভিজিয়ে রেখেছি। সেই মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করেছি। আশা করি সবাই অনেক খুশি হবেন।
ফোন ক্যামেরা: স্যামসাঙ গ্যালাক্সি F16
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
Regards @simaroy




