কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-"সৃষ্টির সেরা "

in মনের জানালা16 hours ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ জোড় করেই আমি আজ এখানে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার নিজের তেমন কোন দক্ষতা নেই। নেই কোন অভিজ্ঞতাও। কেন জানি আপনাদের কাজ দেখে নিজের লোভ কে আর ধরে রাখতে পারিনি। তাই চেষ্টা করছি আপনাদের সাথে তাল মিলিয়ে একসাথে পথ চলার। জানিনা কেমন করে বা কতদিন আপনাদের সাথে এক সাথে পথ চলতে পারবো। আর সব চেষ্টা কে একত্রিত করে আজ জীবনে প্রথম বারের মত একটি কবিতা লেখার চেষ্টা করলাম। অবশ্য কদিন যাবৎ চেষ্টা করে যাচিছলাম। আর আজ সেই লেখা হতেই কাকের ঠেক আর বকের ঠেক লেখে ফেললাম। আপনাদের ভালো লাগলে আমার স্বার্থকতা।


image.png

সৃষ্টির সেরা” কবিতাটি মূলত আমাদের চারপাশের মানুষগুলোকে নিয়েই লেখা হয়েছে। আমরা জানি মানুষ সৃষ্টির সেরা জীব। অথচ আজকাল যেন মানুষের মাঝে কোন রকমের মনুষত্ব দেখতে পাওয়া যায় না। মানুষ এখন কেবল নিজের স্বার্থের কথা ভেবে ভেবে দিন পার করে। কি আপন আর কি পর। বিপদে পড়লেই মানুষের আসল রূপ দেখা যায়। যদিও আমরা মানুষকে সেরা বলি কিন্তু মানুষের থেকে বেশী ভালোবাসা কিন্তু আমরা পশুপাখির মধ্যেই দেখি। পশুদের মধ্যে একতা রয়েছে। যা কিনা এখন মানুষের মাঝে দেখা যায় না। মানুষ স্বার্থের কারনে নিজের প্রিয় মানুষকেও হাসি মুখে খুন করতে দ্বিধাবোধ করে না। তাহলে মানুষ আমার সৃষ্টির সেরা হয় কি করে? এমন একটি বিষয় নিয়েই কিছু অনুভূতি আজকের কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।

স্ব-রচিত কবিতা
"সৃষ্টির সেরা. "

লেখা- কাউসার আহমেদ

আচ্ছা বলো এ পৃথিবীর
সেরা সৃষ্টি কি?
আমি জানি মানুষ হলো
সৃষ্টির সেরা জীব।।

কিন্তু দেখ মানুষ হয়ে
সবাই যেন গর্ব করে
অহংকারের হাজার বালাই
তাহলে মানুষ কেমনে সেরাই?

নিজের স্বার্থ বুঝে যারা,
অন্যের দুঃখে হাসে তারা,
বিপদ হলে যায় না পাওয়া
তাহলে কেমনে মানুষ সেরা?

মানবতার মুখোশ পড়ে,
অন্যের থেকে ফায়দা কিনে
ভাবে আমি সৃষ্টির সেরা,
তারাই হলো পশুর সেরা।।

সত্যি যদি আমি বলি
সেরা মানুষ মেলাই জুড়ি
চারদিকে সব অমানুষেরা
নিজের কথাই ভাবছে সদা।।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের কাছে দারুন লেগেছে। আজ এখানেই রাখছি।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@kawsar7731
লোকেশনঢাকা , বাংলাদেশ

পরিচিতি

আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️