কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-"উপলব্দি"

in মনের জানালা6 hours ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ জোড় করেই আমি আজ এখানে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার নিজের তেমন কোন দক্ষতা নেই। নেই কোন অভিজ্ঞতাও। কেন জানি আপনাদের কাজ দেখে নিজের লোভ কে আর ধরে রাখতে পারিনি। তাই চেষ্টা করছি আপনাদের সাথে তাল মিলিয়ে একসাথে পথ চলার। জানিনা কেমন করে বা কতদিন আপনাদের সাথে এক সাথে পথ চলতে পারবো। আর সব চেষ্টা কে একত্রিত করে কবিতা লেখার চেষ্টা করলাম। অবশ্য কদিন যাবৎ চেষ্টা করে যাচিছলাম। আর আজ সেই লেখা হতেই কাকের ঠেক আর বকের ঠেক লেখে ফেললাম। আপনাদের ভালো লাগলে আমার স্বার্থকতা।

মানুষ হিসাবে আমরা প্রতিনিয়ত কতই না অহংকার করি। করি। করি অন্যকে তুচ্ছ আর তাচ্ছিল্য।অনেক সময় নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতেও পিছ পা হই না আমরা । অথচ আমরা ভুলে যাই যে এই পৃথিবী হলো ক্ষনস্থায়ী। এখানে যতই সম্পদ গড়ি, যতই মানুষ কে তুচ্ছ করি না কেন আমাদের কে একদিন না একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তখন কোথায় চলে যাবে এত এত অহংকার আর ক্ষমতা। অসহায় কে ঠকানো আর নিজেকে বড় মনে করা যেন আজকাল আমাদের কাছে পানি ভাত হয়ে গেছে। কিন্তু আমরা যদি পরকালের কথা চিন্তা করি তাহলে কিন্তু আমরা আমাদের জীবন থেকে এমন অহংকার আর অন্যকে তুচ্ছ করে দেখার মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারি। আর এমন একটি বিষয় নিয়েই আমার আজকের কবিতা।


image.png

স্ব-রচিত কবিতা
"উপলব্দি "

লেখা- কাউসার আহমেদ

মানুষ হয়ে জন্ম নিযে
করছি কত বড়াই
সকল কিছুই বন্ধ হবে
বাজবে যেদিন সানাই।।

অহংকার আর অহমিকায়
করছি জীবন পার
অসহায় কে তুচ্ছ করে
হচ্ছি যে মহান।।

সত্যিকারের মানুষ হলে
থাকবে কো ঘৃণা
ধনী গরীব সবাই কে ভাই
রাখবে তুমি সিনায়।।

দুই দিনের এই দুনিয়াতে
বাচঁবে কদিন ভাই
তাই তো বলি চলো সবাই
পাপের রাস্তা ছাড়ি।।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@kawsar7731
লোকেশনঢাকা , বাংলাদেশ

পরিচিতি

আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️