ঝাল ঝাল বেলপুরি খাওয়ার অনুভুতি

in মনের জানালা10 hours ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন এটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো ভ্রমণ। ভ্রমন করতে আমি বেশ পছন্দ করি। যদিও ব্যস্ততার কারনে সময় হয়ে উঠে না কোথাও বেড়াতে যাওয়ার। তবুও এরই ফাঁকে যতটুকু সময় পাই তখনই চেষ্টা করি কোথাও না কোথা বেড়াতে যাওয়ার। কারন ভ্রমন করলে যেমন মনটা শান্ত হয়ে যায় তেমন করে ভ্রমন করলে আবার প্রকৃতির কাছ থেকে অনেক কিছুই শেখা যায়। আর এই জন্যই আমাদের সবার উচিত মাঝে মাঝে ভ্রমনে বেড়িয়ে পড়া। আর তাই তো ভাবছি আমার ভ্রমনের ইতিহাস গুলো আপনাদের মাঝে শেয়ার করবো।

image.png

শীতের কুয়াশায় ঢাকা রাত সব সময়ই আমার কাছে বেশ ভালো লাগে। মনে হয় যেন শীতের কুয়াশা সমস্ত পৃথিবীকে আড়াল করে রেখেছে। আর এমন কুয়াশা ভরা রাতে আমার কিন্তু বাহিরে ঘুরতে বেশ ভালো লাগে। তাই তো গত বছর শীতের এক শুক্রবার রাতে আমরা ঠিক করলাম হাতিরঝিলে যাব। সপ্তাহজুড়ে ব্যস্ততার পরে শুক্রবার সব সময় এক ধরণের প্রশান্তি এনে দেয়। মনে হয় সারাদিন ঘরে বসে থেকে সময় নষ্ট করার চেয়ে কোথাও বের হওয়াই ভালো। তাই সেদিন আমরা গিয়েছিলাম হাতিরঝিলের নান্দনিক দৃশ্য উপভোগ করতে।হাতিরঝিলে ঢুকতেই চোখে পড়লো পুরো লেক কুয়াশায় ছেয়ে গেছে। শহরের ভিড়ভাট্টা আর কোলাহল কে দূরে ঠেলে দিয়ে চারপাশ যেন শান্ত হয়ে গেছে। কুয়াশার জন্য দূরের আলোও দেখা যাচ্ছিলো না। আর চারদিকের রঙিন আলো লেকের পানির উপর পড়ে তো পানির দৃশ্যটাই পরিবর্তন করে দিয়েছিল। আর চারদিকের ঠান্ডা বাতাস যেন আমাদের দেহের উপর এক অন্য রকমের পরশ দিয়ে যাচ্ছিলো। আর ঠিক সেই সময়ে মনে হচিছলো যেন সত্যি সত্যি শীতকাল।

16.png

আমরা ধীরে ধীরে হাঁটতে লাগলাম। চারপাশে শুধু আলো, পানি আর কুয়াশা । মাঝে মাঝে গাড়ির শব্দ শোনা যাচ্ছিল, তবে সেটাও খুব বেশি বিরক্ত লাগছিল না। হাতিরঝিলে হাঁটার একটা আলাদা মজা আছে। একদিকে সুন্দর সেতু আর আলো, অন্যদিকে পানির বিশাল বিস্তার। তার ওপরে শীতের কুয়াশা মিলেমিশে পুরো পরিবেশটাকে আরও আনন্দময় করে তুলেছিল।আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ শুধু চারপাশ দেখছিলাম। আমার কাছে মনে হচ্ছিলো ছবি তোলার থেকেও বাস্তবে সেই সৌন্দর্য অনেক বেশি।

11.png

কিছুক্ষণ ঘুরাঘুরি করার পর আমাদের খিদে পেয়ে গেল। রাস্তার ধারে তখন অনেকগুলো ছোট ছোট খাবারের দোকান দেখা যাচ্ছিল। হঠাৎ চোখে পড়ল পানিপুরির দোকান। আপনাদের আপু আবার এসব পানিপুড়ি আর বেলপুরি বেশ পছন্দ করে। আর তখন আমারও মনে হচ্ছিলো যে শীতের রাতে ঝাল ঝাল বেল পুড়ি খেলে কিণ্তু খারাপ হয় না। আর তাই তো আমি নিজেও সেদিনি হাতির ঝিলে বেল পুরি খাওয়ার লোভটাকে ধরে রাখতে পারিনি।

11.png

পানিপুড়ি ওয়ালা মামা বেশ ব্যস্ত ছিল শীতের কুয়াশায় ঘুরতে আসা মানুষগুলো কে বেলপুড়ি খাওয়ানোর জন্য। তিনি খুব দ্রুত হাত চালিয়ে একের পর এক বেলপুরি তৈরি করে দিচ্ছিলেন। বেশ কিছু সময় অপেক্ষা করার পর মামা আমাদের কে আমাদের চাহিদা মত বেশী করে ঝাল দিয়ে বেলপুড়ি বানিয়ে দিলেন। একদিকে চারদিকে শীতের কুয়াশা, আর অন্য দিকে বেলপুড়ি ওয়ালা মামার ঝাল ঝাল বেলপুড়ি। অনুভূতিটা মনে পড়লে আজও বেল ভালো লাগে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একের পর এক বেলপুড়ি খাচ্ছিলাম আর মজা ঝালে ও আহা করছিলাম।

খাওয়া শেষ করার পর আমরা আবার হাঁটতে লাগলাম। কুয়াশা তখন আরও ঘন হয়ে উঠেছে।আমার মনে হচ্ছিল আমরা যেন স্বপ্নের ভেতর হাঁটছি। বাতাসে ঠান্ডার পরিমাণ বাড়লেও আমাদের ভেতরে আমাদের কেন যেন সেদিন তেমন ঠান্ডা আর অনুভূত হয়নি। বরং দুজনে মিলে আমরা বেশ সুন্দর করে পুরো সময়টাকে ইনজয় করার চেষ্টা করছিলাম। হাতিরঝিলে দাঁড়িয়ে আমি ভাবছিলাম আসলে জীবনের আসল আনন্দ লুকিয়ে থাকে এমন ছোট ছোট মুহূর্তে। বড় কোনো আয়োজন বা দূরে কোথাও ভ্রমণ না করেও আমরা আনন্দ খুঁজে নিতে পারি যদি সঠিক জায়গায় সঠিক সময়ে যাওয়া যায়। শীতের কুয়াশা ঢাকা হাতিরঝিল আমার কাছে সেই আনন্দের জায়গা হয়ে উঠেছিল।

WhatsApp Image 2025-08-27 at 18.27.03_2aaeee19.jpg

এক সময় দেখলাম অনেক রাত হয়ে যাচ্ছে। কিন্তু মনটা তখনো হাতিরঝিলের কুয়াশা ঢাকা সৌন্দর্যে পড়ে ছিল। মনে হচ্ছিল একটু পরেই আবার ফিরে যাব আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আলো আর পানির খেলা দেখব।আজও সেই রাতের কথা মনে পড়লে আমার মন ভরে যায়। হাতিরঝিলের রাতের দৃশ্য, শীতের কুয়াশা আর বেলপুড়ি খাওয়ার স্বাদ। আমি বিশ্বাস করি জীবনে বারবার এমন মুহূর্ত তৈরি হয় না। তাই যখনই সুযোগ পাই, আমি আবারও সেই জায়গায় যেতে চাই।

জানিনা আমার আজকের ভ্রমন পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীভ্রমন পোস্ট
ক্যামেরাVivo y22s
পোস্ট তৈরি@kawsar7731
লোকেশনঢাকা , বাংলাদেশ

পরিচিতি

আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।

Black and White Modern Business Profile XTwitter Header (5).png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️