সময়ের কাজ সময়ে করা উচিত

in মনের জানালা7 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। তবে মনমানসিকতা ভালো নেই। আর মনমানসিকতা যদি ভালো না থাকে তাহলে শরীর মন অচল হয়ে পড়ে। তারপরেও আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম।

হ্যাঁ প্রিয় বন্ধুরা আজ আবার নতুন আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আসলে দিন দিন পৃথিবীটা অনেক কঠিন হয়ে পড়ছে। আর এই কঠিন পৃথিবীতে আমাদের চলার পথও অনেক কঠিন হয়ে পড়েছে। তাই আমাদের এই চলার পথগুলো চোখ কান খোলা রেখে চলতে হবে।নয়তো কে যে কখন কোন বিপদে পরে যাই কেউ বলতে পারবে না। আমাদের চারিপাশের মানুষজন খুবই ভংঙ্কর। কার ভেতরে যে কি আমরা তার কিছুই বলতে পারি না। তাই একটু অসচেনতার কারনে দেখা যাবে আমাদের জীবনে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আর তাই সবসময় আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে।


image.png

source

সময় বড়ই মূল্যবান। সময় কে সঠিকভাবে মূল্য দিতে পারলে আমাদের জীবন হবে সুন্দর এবং স্বার্থক। কারন সময় এবং একটি অধ্যায় যেখানে কারও কোন হাত চলে না। সময় চলে তার নিজের গতিতে। আমরা যতই চেষ্টা করি না কেন সময় কে কখনও ধরে রাখতে পারবো না। হয়তো বা চেষ্টা করলে আমরা অনেক কিছুর ফটোগ্রাফি করে বা অনেক কিছু রেকডিং করে নিজের কাছে রেখে দিতে পারি। তাতে কি? সময় কে তো আর ধরে রাখতে পারি না। তাই আমাদের সবারই উচিত সময়ের কাজ সময়ে করা। আজকের কাজ কালকের জন্য ফেলে রাখলেই আমাদের জীবন হবে দূর্বিসহ।


জীবন চলার পথে আমাদের কে প্রতিনিয়ত হাজারও কাজের সম্মক্ষীন হতে হয়। আর সেই হাজার কাজ কে সময় মত করে নিতেই পারলেই আমাদের জীবন হবে সুন্দর এবং স্বার্থক। মনে রাখতে হবে যে আজকের কাজ আগামী কালের জন্য ফেলে রাখা কোন বুদ্ধিমানের কাজ নয়। নয় কোন সুন্দর এবং সাবলীল কাজ। আর এ জগৎটা বড়ই কঠিন। এ জগৎ এ অলস মানুষের কোনই দাম নেই। অলস মানুষ শুধু কাজের বাহানা খুঁজে বেড়ায়। তারা কখনই সময়ের কাজ সময়ে করতে চায় না। তারা চায় সব সময় অন্যের ঘাড়ে পাড়া দিয়ে চলতে। আর তারাই জীবনে কখনও সফলতার মুখ দেখতে পারে না।


আমরা যদি সময়ের কাজ সময় মত না করি তাহলে একদিন তার ফলাফল আমাদের কেই ভোগ করতে হবে। বেছে নিতে হবে দূর্বিসহ জীবন। পৃথিবীতে এমন হাজারও উদাহরণ রয়েছে যেখানে সময়ের কাজ সময়ে করতে না পারার কারনে জীবনের অনেক স্বপ্নই ভেঙ্গে গেছে।বিলিন হয়ে গেছে সুন্দর ভবিষৎ। হয়তো আমাদের কোন একটি কাজ করতে একটু সময়ের প্রয়োজন পড়তে পারে তাই বলে কি হয়েছে? আমরা যদি সঠিক ভাবে কাজটি করতে পারি তাহলে জীবন হবে সুন্দর এবং স্বার্থক। তাই আসুন আমরা সময়ের কাজ সময়ে করতে শিখি।

আশা করি আমার আজকের পোস্টটিও আপনাদের বেশ ভালো লেগেছে। আজ আর নয়। আল্লাহ্ হাফেজ। ভালো থাকবেন সবাই।

...

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল
ক্যামেরাVivo y22s
পোস্ট তৈরি@kawsar7731
লোকেশনঢাকা , বাংলাদেশ

পরিচিতি

আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️