কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-"ভাবনাগুলো "

in মনের জানালা14 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ জোড় করেই আমি আজ এখানে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার নিজের তেমন কোন দক্ষতা নেই। নেই কোন অভিজ্ঞতাও। কেন জানি আপনাদের কাজ দেখে নিজের লোভ কে আর ধরে রাখতে পারিনি। তাই চেষ্টা করছি আপনাদের সাথে তাল মিলিয়ে একসাথে পথ চলার। জানিনা কেমন করে বা কতদিন আপনাদের সাথে এক সাথে পথ চলতে পারবো। আর সব চেষ্টা কে একত্রিত করে আজ জীবনে প্রথম বারের মত একটি কবিতা লেখার চেষ্টা করলাম। অবশ্য কদিন যাবৎ চেষ্টা করে যাচিছলাম। আর আজ সেই লেখা হতেই কাকের ঠেক আর বকের ঠেক লেখে ফেললাম। আপনাদের ভালো লাগলে আমার স্বার্থকতা।


image.png

আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা কেবল স্বপ্ন দেখতে ভালোবাসে। সারাদিন কেবল স্বপ্নই দেখে যায় সুন্দর কিছু করার। আর সেই নিয়ে যেন তার ভাবনার কোন সেই নেই। কতশত যে তার মনে ভাবনার উদয় হয়। ক্ষনে ভাবে এটা করবে। আবার কিছুক্ষন পরেই তার ভাবনার পরিবর্তন ঘরে। কিন্তু এমন করে ভাবতে ভাবতেই সময় পার হয়ে যায়। জীবনের সফলতা আর সে খুঁজে পায় না। পা না খুঁজে কোন কুল কিনারা। তাই এমন ভাবনা গুলোকে মনে পুষে না রেখে জীবনে অবশ্যই ভাবনার প্রতিফলন ঘটাতে হবে। তাহলে জীবন হবে সুন্দর আর সুখময়। আর এমন একটি বিষয় নিয়েই আমাপর আজকের কবিতা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

স্ব-রচিত কবিতা
"ভাবনাগুলো "

লেখা- কাউসার আহমেদ

ভাবছি আমি করবো কিছু
সবাই আমার নিবে পিছু
ভাবতে ভাবতে সময় গেল
সবাই তখন এগিই গেল।।

ভাবনাগুলো এমনই হয়
চোখের মাঝে স্বপ্ন দেখায়
স্বপ্নগুলো পূরন করতে
ভাবনাগুলো কাছে না যায়।।

আমার স্বপ্ন আমার মাঝে
অলস হয়ে সময় কাটায়
অন্যরা সব ততক্ষনে
স্বপ্নগুলোর প্রকাশ ঘটায়।।

এমন অলস আমি কেন
জীবনটাকে করছি হেলা
সফলতার কাছে এসেও
পাই না কোন কুল কিনারা।।

ক্ষনে ভাবি এটা করবো
ক্ষনে ভাবী ওটা করবো
সত্যি বলতে হয়না কিছু
কেন জানি হাটি পিছু।।

অলস হয়ে দিন কাটিয়ে
লাভ কি বলো এই ভবনে
সঠিক সময়ে সঠিক কাজটাই
করতে হবে মনটা দিয়ে।।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@kawsar7731
লোকেশনঢাকা , বাংলাদেশ

পরিচিতি

আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️