মনুষত্বহীন মানুষের বাড়ছে হাহাকার

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও আছি ভালোই। তবে ব্যস্ত এ নগরে কতটুকু সময় ভালো থাকতে পারবো সেটা বলা মুশকিল। শত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কাটাতে হয় যান্ত্রিক জীবন। মাঝে মাঝে মনে হয় সব কিছুকে বন্ধ করে দিয়ে দূরে কোথাও সবুজ গাছের ছায়ায় নিজেকে একটু স্বস্থির ছায়া দিতে। কিন্তু ঐ যে বাস্তবতা, সেটা তো বড়ই নিষ্ঠুর আর নির্মম। কোন কিছুতেই ছাড় দিতে চায় না। সে যাই হোক বাবা । চলুন মূল পোস্টে ফিরে যাওয়া যাক।

প্রতিদিনই চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর করে কিছু লিখে উপহার দেওয়ার জন্য। চাই চারদিকের মানুষগুলোর মধ্যে লুকিয়ে থাকা কষ্টগুলো কে আমার লেখার যাদুতে আপনাদের মাঝে তুলে ধরতে। জানিনা কতটুকু আপনাদের মাঝে নিজের মনের কথা গুলো কে শেয়ার করতে পারি। আজ চেষ্টা করলাম আপনাদের মাঝে নতুন একটি জেনারেল রাইটিং শেয়ার করার জন্য। আশা করি প্রতিদিনের মত করে আমার আজকের জেনারেল রাইটিংটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

roszie-selfishness-7483518_1920.png

Source

চারদিকে এখন চলছে দারুন হাহাকার। কারও হাহাকার টাকার জন্য, কারও হাহাকার ক্ষমতার জন্য, আবার কারও হাহাকার মানুষকে ঠকানোর জন্য। নিজের স্বার্থ দেখতে দেখতে মানুষ আজ হয়ে পড়েছে বিবেকহীন। সততা আর ন্যায়পরায়ণতা এখন কেবল বই পুস্তুকের লেখা কয়েকটি বাক্য মাত্র। কারও ভিতরে যেন এসব তখা কথিত বাক্যগুলোর কোন ছিটে ফোটাও খুজেঁ পাওয়া যায় না। পাওয়াই বা যাবে কি করে? আজকাল তো আমরা মানুষ গুলো সবাই ফেরেস্তা। নিজের দোষ বা খারাপ কাজ গুলোকে যেন সঠিক বলে বহন করে নিয়ে চলছি দিনের পর দিন।

চারদিকে তাকালে দেখা যায় মানুষ ছুটে চলছে অজানার পথে। ছুটে চলছে নিজের ক্ষমতা, পতিপত্তি আর টাকার অহংকার কে অন্যের উপর ছুড়ে দিতে। যাতে করে তার এসব কিছু দেখে সমাজের সহজ সরল মানুষগুলো নিজেদের কে শুপে দেয় এসব তথাকথিত মানুষের পায়ের কাছে। সমাজে বা আমাদের চারপাশে এমন কিছু মানুষ আমরা দেখতে পাই যে, যারা কিনা সব সময় নিজেদের কে সাধু আর নেতা মনে করে। মনে করে তিনিই সবচেয়ে বেশী ক্ষমতাবান মানুষ। আখেরাত বা পরজনম নিয়ে তাদের কোন ভাবনা চিন্তা নেই বললেই চলে।

সবচেয়ে বড় কথা হলো যদিও মানুষের সবচেয়ে বড় আদলত হলো তার বিবেক, কিন্তু এখনকার মানুষগুলো সেই বিবেককেই যেন ছুড়ে ফেলে দিয়েছে বঙ্গপোসাগরে। নিজের মনের অজান্তেই এখনকার মানুষ এক একজন পরিনত হচ্ছে দানবে। বিবেক বুদ্ধি হারিয় মানুষ এখন নাম লেখাচ্ছে মনুষত্বহীনতার পস্তুকে। আর এসব মানুষ দেখে এখন সাধারন আর অসহায় মানুষগুলোও সৎ বা ভালো কাজ করতে দ্বিধাবোধ করছে প্রতিনিয়ত। কারন ভালো কাজের পুরুস্কারের চেয়ে এখন তিরস্কারই বেশী। তাই আফসোস হয় এখনকার মানুষের জন্য। আর কষ্ট হয় যারা নিজের বিবেক কে বিসর্জন দিয়েছে অন্যায়, ক্ষমতা আর লোভ লালসার উপর।

আমার তো মনে হয় এই অবস্থার উন্নতির চেয়ে দিনে দিনে পৃথিবীর অবস্থা আরও বেশী খারাপ হয়ে যাবে। মানুষ আরও বেশী স্বার্থপর হয়ে যাবে। আগামীতে হয়তো পৃথিবী থেকে প্রেম আর ভালোবাসা নামক সেই আবেগ আর দেখাই যাবে না। তবু আশা করবো মানুষের উন্নতি হউক আগামীর হাত ধরে।

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 70322.63
ETH 2148.39
USDT 1.00
SBD 0.51