Better Life With Steem || The Diary game || 05 February 2026 ||

Hello Everyone ! আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন | আশা করি সবাই ভালো আছেন | আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি | আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে | তো বন্ধুরা সবাই পোস্টটি ভালোভাবে দেখবেন | এখানে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আমার প্রতিদিনের কার্যকলাপ | কিভাবে জীবনকে সুন্দর করে গুছানো যায় | তো বেশি কথা না বলে শুরু করা যাক ---

IMG_20260205_090631.jpg

তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠি | ঘুম থেকে সবাই আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন | ঘুম হলো আল্লাহর অন্যরকম একটা নিয়ামত | তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসি | বাইরে এসে কিছুখন হাঁটাহাটি করি | শরীরকে সুস্থ এবং সুন্দর রাখতে শারীরিক ব্যায়াম অপরিহার্য | তো বন্ধু একটু হাঁটাহাটি করে বাসায় চলে আসি | বাসায় এসে খাওয়া দাওয়া করে চলে আসি ভিডিও সুট করতে

IMG_20260205_095508.jpg

তো বন্ধুরা আজকে একটা সর্ট ভিডিও সুট নিতে আসছি আমি আর আমার এক ছোট ভাই | কালকে শবেবরাতের রাত জেগে তারা ঘুম থেকে উঠে ১১টার সময় এরজন্য আর ভিডিও করতে পারি নাই | আমার টিকটক আইডিতে অনেক ভিও আসে এরজন্য প্রতিদিন একটা হলেও ভিডিও ছাড়া লাগে | ভিডিও করা আমার নেশা হয়ে গেছে ভিডিও না করলে আমার ভালো লাগে না | তারপর ভিডিও শেষ করে বাসায় চলে আসি | বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করি | খাওয়া দাওয়া করে নিজের রুমে গিয়ে একটু ভিডিও এডিট করি | এডিট করা শেষ হলে একটু ঘুমিয়ে পড়ি আমি শবেবরাতের রাত জাগছি | তো ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে | বিকাল বেলা একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে চলে আসি কম্পিউটার শিখতে

Riyan_20260202_172424_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1.jpg

তো বন্ধুরা সন্দ্যাহ বেলা চলে আসি কম্পিউটার শিখার জন্য | পড়ালেখা আর ভিডিও করার পাশাপাশি কম্পিউটার শিখার চেষ্টা করি | আমার সপ্ন আমি একটা অনলাইনে বড় একটা ব্যবসা করবো | আর অনলাইনে ব্যবসার করার জন্য কম্পিউটার খুবি গুরুত্বপূর্ণ | আমার ইংরেজি এবং বাংলা টাইপিং করতে পারি এরপর আরও অনেক কিছু শিখার আছে | যাই তো কম্পিউটার শিখা শেষ করে বাসায় চলে আসি |

Riyan_20260202_191610_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1.jpg

তো বন্ধুরা বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তে বসি | আগের মতো আর বন্ধুদের সাথে আড্ডা দেই না | মানুষ প্রয়োজন ছাড়া খুজ খবর নেই না | তো বাসায় এসে সোজা পড়তে বসি | আর এখন আমার পরীক্ষা চলতাছে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে | বাবা-মার সপ্ন পূরণ করতে হবে | আমি আমার পরিবারের বড় ছেলে আর আমার একটা ছোট বোন আছে | তাহলে পরিবারের হাল তো আমাকে ধরতে হবে তাই না | আমিও একটু ভালোভাবে পড়ালেখার চেষ্টা করছি | পড়ালেখা ছাড়া কোনো দাম নেই | যাই হোক পড়ালেখা শেষ করে খাওয়া দাওয়া করি | খাওয়া দাওয়া করে ফোনটা হাতে নিয়ে Steemit এ পোস্ট করি | তারপর একটু টিকটক ভিডিও দেখে ঘুমিয়ে পড়ি | এভাবেই চলছে জীবন

সবাইকে ধন্যবাদ আমার ব্লগ পোস্টটি দেখার জন্য | আবারও দেখা হবে আগামী কোনো পোস্টে | সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম