Better Life With Steem || The Diary game || 14 January 2026 ||
Hello Everyone আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন | আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি | প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসছি একটা নতুন ব্লগ পোস্ট যেখানে আমি সারাদিন আমি কি, কি করি তা আপনাদের সামনে উপস্থাপন করবো | প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসছি একটা নতুন ব্লগ পোস্ট যেখানে আমি সারাদিন আমি কি, কি করি তা আপনাদের সামনে উপস্থাপন করবো
প্রতিদিনের মতো আজকেও আমি সকালে ঘুম থেকে উঠি | তারপর একটু হাঁটাহাঁটি করি | হাটাহাটি শেষ করে তারপর আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি | খাওয়ার পর সকালে একটু পড়তে বসি কারণ কয়েকদিন পর আমার টেস্ট পরীক্ষা তার জন্য প্রস্তুতি নিচ্ছি | সবাই আমার জন্য দোয়া করবেন |
তো পড়াশোনার পাশাপাশি আমি ভিডিওর কাজও করি ছোট ভাইদের নিয়ে চলে আসি ভিডিও সুট করতে | আমি এর আগেও বলছিলাম যে আমার একটা ফেসবুক পেইজ আছে এবং টিকটক আইডি সহ অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে থাকি | আর আমার আইডির নাম হচ্ছে Action Fighter Emon | সার্চ করলেই পেয়ে যাবেন | আমাদের টিম মেম্বার সহ আমরা সবাই গরিব পরিবারের সন্তান আমরা চেষ্টা করতাছি যাতে অনলাইনে কিছু করতে পারি এবং পরিবারের হাল ধরতে পারি | সবার কাছে দোয়া চাই
ভিডিও সুট শেষ কর বাড়ি ফিরে আসি | বাড়ি আসার পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি | তার একটু ভিডিও এডিটিং করি ভিডিও এডিট করার সময় বন্ধু ফোন দিয়ে বললো যে আজকে বিএনপির সভা আছে তর যেতে হবে | বন্ধু বলছে এখন আর কি করি তারপর ঔ জায়গায় গেলাম | তো ঔ জায়গায় জামালপুর এমপি পদে পার্থী জনাব মো: মোস্তাফিজুর রহমান বাবুল আসবো এবং একটু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিলো | তো দোয়া মাহফিল শেষ করে বাড়ি আসি |
বাড়ি আসার পর দেখি আজকে নাকি এনায়েতপুর পাক দরবার শরিফের সেন্টার | আমি এক পোস্টে অন্য গ্রামের সেন্টারের ছবি দেখাইছিলাম | কিন্তুু আজকে আমাদের এলাকায় সেন্টার মানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে | তো ঔ জায়গায় অনেক মানুষ আসছিলো জিকির হয়ছে অলি আল্লাহদের সমপর্কে আলোচনা হইছে | অলি আল্লাহ কেবল মাত্র দিক নিদর্শন কারী | তারা আমাদের ঠিক পথ দেখান কীভাবে কি করলে আমার নবীজির সুপারিশ পাবো | আল্লাহকে খুশি করতে পারবো | তো বেশি কথা না বলি আপনাদের দেখাই রাখালরা কয়টা গরু ছাগল নিয়ে আসছে
আপনারা দেখতেই পারছেন রাখলরা কত গুলো গরু নিয়ে আসছে | সব গুরুর মধ্যে একটা গরু বড় | এগুলো সব নিয়ে যাবে এনায়েতপুর পাক দরবার শরীফে | আমার বন্ধু এবং আমার সাথে ভিডিও করে ছোট ভাইরা সহ রাখাল হয়ে যাবে | আমিও এনায়েতপুর যাবো কিন্তুু ২ দিন আগে কারণ আমার কয়েকদিন পর পরীক্ষা | পরীক্ষা না থাকলে আমি রাখাল হয়ে যেতাম | এরপর দেখাবো রাখালদের বিদায়ের সময় কি অবস্থা | বিদায় মানে একটু অন্যরকম শোক পালনের মতো
তো বিদায়ের আগে একটা মিলাত পড়ানো হলো | মিলাত শেষ করার পর খাওয়া দাওয়া করলাম | খাওয়া দাওয়া শেষ করলে একটু বিশ্রামের পর মাগরিবের নামাজ পড়ার পর তাদের বিদায় দেওয়া হবে | আর বিদায় মানে বেদনা | প্রত্যেক বছর এই আয়োজন করা হয় | কিন্তুু বিদায় একটা অন্যরকম শোক | যারা পিরের মুরিদ তারাই একমাত্র জানে | তো বন্ধুরা এভাবেই সারা দিন কেটে গেলো |
তো বন্ধুরা আবারও দেখা আগামী পোস্টে | সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন | আমার পোস্ট দেখার জন্য সবাইকে ধন্যবাদ |
%20By%20Light%20Editz-1.jpg)

%20By%20Light%20Editz-1.jpg)

%20By%20Light%20Editz-1.jpg)
%20By%20Light%20Editz-1.jpg)
%20By%20Light%20Editz-1.jpg)