My introduction
প্রথমেই সকলকে নমস্কার। আমার নাম শর্মি রায়। আমি খুবই উৎসাহিত এই প্লাটফর্মে পোস্ট করার জন্য ,তাই আজ আমার পরিচয় আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই পোষ্টের মাধ্যমে। এই প্ল্যাটফর্মে আমি নতুন সদস্য হতে ইচ্ছুক, তাই আমার সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি।
আমি একজন ভারতীয় এবং উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা। উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গের একটি সুন্দর জেলা, যার প্রাকৃতিক সৌন্দর্য এবং সরলতম জীবনযাপন মানুষের মন কেড়ে নেয়। আমি সেই জেলার একটি গ্রামের মেয়ে। আমাদের গ্রামটা বেশ অনেক বড়। কিন্তু খুবই সাজানো গোছানো।
আমার পরিবারের কথা বলতে গেলে, আমাদের ছোট একটি পরিবার যেখানে আমি, মা, বুনু এবং ঠাম্মা থাকি। আমার বাবা ২০১৬ সালে মারা যান। বাবাকে হারানো আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের মুহূর্তগুলোর মধ্যে একটি।
Education
আমি ২০২০ সালে ভুপালচন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করি। একই স্কুল থেকে ২০২২ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করি। এরপর আমি Raiganj University থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি। বর্তমানে আমি ওই একই ইউনিভার্সিটি আন্ডারে এম.এ. করছি এবং নিজের পড়াশোনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
Hobbies
আমার নিজের শখ বলতে ছবি আঁকা এবং নিজের ছবি তোলা। আমি প্রতিটা সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করতে খুব ভালোবাসি। নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া, প্রকৃতির ছবি তোলা এবং সেগুলো সংরক্ষণ করা আমার খুব প্রিয় কাজ।
আমার নিজের ফটোগ্রাফির পাশাপাশি আর বুনু আমাকে অনেক ছবি তুলতে সাহায্য করে। ও খুবই ভালো ছবি তোলে। বলতে গেলে আমি যদি মডেল হই তাহলে ও আমার সব থেকে ভালো ফটোগ্রাফার হবে তাই ওর তোলা কিছু ছবি শেয়ার করলাম।
Reference
আমি এই প্লাটফর্ম সম্পর্কে কোন কিছুই জানতাম না। @isha.ish সম্পর্কে আমার দিদি হয়, আমার নিজের পিসির মেয়ে। @isha.ish এর থেকে আমি প্রায় পাঁচ বছরের ছোট। @isha.ish এই প্লাটফর্ম এ সফলতা পাওয়ার পর আমাকে জানায় এবং আমিও খুব ইন্টারেস্টেড ফিল করি। তবে পড়াশোনার কারণে এতদিন সময় হয়ে ওঠেনি পোস্ট করার।
দিদিও আমাদের থেকে যেহেতু অনেকটাই দূরে থাকে তাই সেই ভাবে সহযোগিতা পাইনি। আসলে ঈশা দিদির বাড়ি আমাদের বাড়ি থেকে ৩২০ কিলোমিটার দূরে। দিদি অনেক ব্যস্ত থাকে আর আমার নিজের পড়াশোনা নিয়ে আমি ব্যস্ত থাকতাম বলে সুযোগ হয়নি।
বেশ কিছুদিনের ছুটিতে দিদি আমাদের বাড়িতে আসে এবং দিদির কাছে আমি এই প্লাটফর্মে কাজ করার ইচ্ছা প্রকাশ করি।তারপর এই প্ল্যাটফর্মের সম্পূর্ণ বিবরণ জানতে পেরে আমি ভীষণ আনন্দিত হয়েছি।
কারণ এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ তাদের লেখা প্রকাশ করেন, এবং আমরা সবাই সেই লেখাগুলো পড়ার সুযোগ পাই। এর মাধ্যমে নানা দেশের ঐতিহ্য, জীবনযাপন এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। পাশাপাশি, লেখালেখির মাধ্যমে উপার্জনের একটি সুযোগও রয়েছে।
তাই আমি আগ্রহের সঙ্গে এই প্ল্যাটফর্মে যুক্ত হতে চাই। আশা করি সবার সাথে এই প্লাটফর্ম এ ভালো সম্পর্ক গড়ে তুলতে পারব। নতুন কিছু শিখতে পারব এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারব। আমার অবসর সময়গুলোতে এই প্লাটফর্ম আমাকে বন্ধুর মতন একটা জায়গা দেবে যেখানে আমি আমার প্রত্যেকদিনের সুন্দর মুহূর্তগুলো ডাইরির মতন করে লিখে রাখতে পারব।
এই প্লাটফর্মে প্রথম ইন্ট্রোডাকশন পোস্ট করতে পেরে খুবই ভালো লাগলো।ধন্যবাদ।






Most welcome বোন আমাদের এই প্লাটফর্মে। আশা করছি তুই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট করবি এবং সবাইকে চমকে দিবি। শুভ কামনা রইল তোর জন্য। আশা করছি এই প্লাটফর্মে লিখতেও তোর অনেক ভালো লাগবে।
হ্যাঁ ঈশা দিদি।
Welcome to steemit, explore and interact with others. Try and be consistent it will help you to grow fast.
Curated by: @jyoti-thelight
Thank You