SC-S29/W6 – Nostalgia Of The Little Me: A Childhood Story That Taught You Something

in Story On Steem13 days ago

আচ্ছালামু আলাইকুম, আমি @sadik2008

আজ আমি যোগ দিতে যাচ্ছি, SC-S29/W6 – Nostalgia Of The Little Me: A Childhood Story That Taught You Something। এই প্রতিযোগিতার জন্য @sohanurrahman কে ধন্যবাদ। তো বন্ধুরা, আর দেরি না করে, সরাসরি মূল বিষয়ে চলে যাই...

IMG_20260217_114358.jpeg

What is the childhood incident or story you want to share?

ছোট বেলায় আমার অনেক বেশি ফড়িং ধরার নেশা ছিলো৷ আমি যখনই বাড়ির বাহিরে যেতাম৷ তখনই ফড়িং এর সন্ধ্যান করতাম৷ ছোট বড় সব ধরনের ফড়িং ধরতাম৷ ফড়িং ধরতে এতটাই ভালো লাগতো বলে বুঝানো যাবে না৷ ফড়িং ধরা নিয়ে আমার জীবনে ছোট্ট একটি ঘঠনা রয়েছে৷ আমি একদিন বাড়ি থেকে বের হইলাম৷ আমার উদ্দেশ্য ছিলো একটি ফড়িং ধরবো৷ তারপর তার লেজে সুতা বেঁধে দিয়ে জানালার সাথে বেঁধে রাখবো৷ আমি ফড়িং ধরার উদ্দেশ্যে বেরিয়ে পরলাম৷ আমি প্রায় ১-২ ঘন্টা চেষ্টা করলাম৷ কিন্তু শেষ পর্যন্ত আমি একটিও ফড়িং ধরতে পারলাম না৷ আমার মন অনেক খারাপ হয়ে গেলো৷ খুব রাগ হচ্ছিলো৷ বাড়িতে আসলাম৷ মা আমাকে ভাত খেতে দিলেন৷ আমি কিছুতেই খাচ্ছিলাম না৷ তখন আমার দাদী আমার কাছে পুরো ঘঠনা শুনলো৷ তিনি আমাকে ভাত খেতে বললেন৷ তিনি আমাকে বললেন ভাত খাওয়ার পর আমাকে দুটো ফড়িং ধরে দিবেন৷ আমি তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিলাম৷ এরপর আমার দাদীর সাথে বের হইলাম ফড়িং ধরার মিশনে৷ আমার দাদী অনেক সময় নিয়ে চেষ্টার পর দুটো ফড়িং ধরে দিলেন আমাকে৷ তিনি বার বার চেষ্টা করতেছিলেন৷ তিনি হাল ছেড়ে দেন নাই৷ আমার দাদী তখন আমাকে একটি কথা বলেছিলো৷ কোন কিছু একবার না পারলে বারবার চেষ্টা করতে৷ তাহলে সেই লক্ষ্যে সফল হওয়া যাবে৷ হাল ছেড়ে দেওয়া মানে জীবনের লক্ষ্যে পিছিয়ে পরা।

IMG_20260217_114374.jpeg

How old were you, and what exactly happened in that moment?

আমার বয়স তখন ছিলো ৭ বছর৷ অনেক ছোট ছিলাম৷ তখন আমার ফড়িং ধরার নেশা ছিলো৷ আমি একদিন ফড়িং ধরার জন্য বের হয়ে একটিও ফড়িং ধরতে পারি নাই৷ পরে অনেক মন খারাপ করেছিলাম৷ মন খারাপ করে বাড়িতে গিয়েছিলাম৷ আমাকে দেখে আমার দাদী আমাকে বলেছিলো তিনি আমাকে ফড়িং ধরে দিবেন৷ তিনি আমাকে নিয়ে গিয়ে দুটো ফড়িং ধরে দিয়েছিলেন৷

IMG_20260217_114454.jpeg

What emotions did you feel during and after the incident?

ঘঠনার সময় আমি যখন বার বার চেষ্টা করেও ফড়িং ধরতে পারতেছিলাম না৷ তখন আমার খুবই খারাপ লাগতেছিলো৷ আর মনে মনে রাগ হচ্ছিলো৷ তাই আমি বাড়িতে গিয়ে ভাত খাচ্ছিলাম না৷ আমার দাদী আমাকে বুঝিয়ে বলার পর আমি ভাত খেয়েছিলাম৷ এরপর আমার দাদী আমাকে দুটো ফড়িং ধরে দিয়েছিলেন৷ তিনি আমাকে বলেছিলেন একবার না পারলে বার বার চেষ্টা করতে৷ তার কথা মত আমি এরপর থেকে কোন জিনিস এক বারে করতে না পারলে বার বার চেষ্টা করতাম৷ দাদী আমাকে দুটো ফড়িং ধরে দেওয়ার পর আমার অনেক ভালো অনুভূতি হচ্ছিলো৷ খুব আনন্দ লাগতেছিলো মনে মনে৷

IMG_20260217_114389.jpeg

What lesson or realization did you learn from this experience?

এই অভিজ্ঞতা থেকে আমি একটি অনেক বড় জিনিস শিখতে পেরেছি৷ সেটা হলো কোন কাজে সফল হতে হলে বার বার চেষ্টা করতে হবে৷ আমরা যখন বার বার কোন কাজ করার চেষ্টা করবো৷ তখন আমরা সে কাজে সফল হবোই৷ আমরা যদি একবার কাজ করে না পারলে আশা ছেড়ে দেই৷ হতাশ হয়ে যাই। তাহলে আমরা পিছিয়ে পরবো৷ আর জীবনে কখনও ঐ লক্ষ্যে পৌঁছাতে পারবো না৷ তাই কোন কাজ একবার না পারলে বার বার চেষ্টা করতে হবে৷ তাহলেই আমরা সফল হতে পারবো৷

IMG_20260217_114562.jpeg

How has this lesson influenced your life until today?

আমার ফড়িং ধরার ঘঠনার পর যে শিক্ষা আমি পেয়েছিলাম৷ সেটি আমার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে৷ এখন আমি কোন কাজ না পারলে নিরাশ হই না৷ আমি সেটি বার বার করার চেষ্টা করি৷ এতে করে আমি কাজটি শিখতে পারি, করতে পারি৷ এখন আমি জীবনে হার মানতে রাজি নই৷ আমি কোন কাজে হেরে যেতে চাই না৷ আমি বার বার চেষ্টার মাধ্যমে জয়ী হতে চাই৷ আমার দাদীর সেই বলা কথাটি আমার জীবনকে সম্পূর্ণ পাল্টিয়ে দিয়েছে৷ সেই কথা গুলো এখন ও ভবিষ্যতেও আমার অনেক কাজে আসবে৷ আমি আমার জীবনের লক্ষ্যে সব সময় এগিয়ে থাকবো৷ কেউ আমাকে কখনও হারাতে পারবে না।

IMG_20260217_114458.jpeg

I invite 3 people's @inan1372 @suchanda @bijoy1

Sort:  

Greetings,

Thank you so much for participating in the contest.

You shared a memorable childhood incident about catching dragonflies, which was educational.

You nicely described the moment that happened when you were 7 years old. You clearly explained your grandmother’s lesson that success comes through repeated effort. This is an important life lesson.

You also showed how this lesson has had a positive impact on your life and how you continue trying to succeed through effort and perseverance.

SectionDescriptionPoints
Plagiarism & AI FreeFully original and human-written content2
PhotographyOriginal or meaningful recreated images2
Markdown & PresentationClean, structured, and visually appealing1.9
Story & EmotionClarity, depth, and emotional storytelling2
Life Lesson / ImpactMeaningful lesson and present-day influence2
Total9.9 Points

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.046
BTC 73284.97
ETH 2149.12
USDT 1.00
SBD 0.51