SLC32-W3 | Explore On The Maps : Explore Emergency Service Zone.
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার পাশে রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি । দারুন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে বিভিন্ন দেশের জরুরি সেবা সম্পর্কে জানতে পারছি।
![]() |
|---|
আজকে আমি মালেশিয়ার তেল পাম্পের জরুরী সেবা সম্পর্কে তুলে ধরব যেহেতু আমি একজন বাংলাদেশী তবে মালয়েশিয়াতে কর্মরত আছি আর এজন্যই মালয়েশিয়া জরুরী সেবা সম্পর্কে তুলে ধরতে পারছি। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি আমার নিজের মতো করে দেওয়ার চেষ্টা করব কেননা আমার নিজের ভাষায় আমি লিখছি।
প্রশ্ন শুরু করার আগে এই প্রতিযোগিতা নিয়ম অনুসারে আমি আমার তিনজন বন্ধুকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। @claudiavirginia , @photoworker @ini4909 প্রিয় বন্ধুরা দারুন এই প্রতিযোগিতায় আপনাদের মতামত জানানোর অনুরোধ রইলো।
১/প্রথম প্রশ্ন:
আপনি কোন ধরনের সার্ভিস জোন পর্যালোচনা করেছেন? এটি কোথায় অবস্থিত? সার্ভিস জোনটির একটি সংক্ষিপ্ত বিবরণ দিন।
What kind of service zone did you reviewed? Where is it located? Share a brief description of the service zone.
আমি যে সার্ভিস জোন টি আলোচনা করছি এটি হলো পেট্রোনাস অর্থাৎ তেল পাম্প সার্ভিস এখানে বিভিন্ন রকম ইঞ্জিনের তেল পাওয়া যায়, যেমন পেট্রোল , ডিজেল, অকটেন ইত্যাদি এখন আমি আপনাদের বলব এটা কোথায় অবস্থিত, এটি মালয়েশিয়ার Lot 1272, Belakang PETRON, Jalan Pusat Bch 1/4, Bandar Country Homes, 48000 Rawang, Selangor অবস্থিত।
এই সার্ভিস জোন এর সংক্ষিপ্ত বর্ণনা এই তেল পাম্প এরিয়াতে লাগানো রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এটি চার লাইন রাস্তার পাশে অবস্থিত হওয়ায় মানুষের প্রয়োজনে মেটায় এছাড়া এই সার্ভিসটি এমন জায়গায় বসানো হয়েছে এর আশেপাশে অনেক দোকানপাট রয়েছে, এছাড়াও পাশেই একটি ব্যাংক লেনদেনের ব্যবস্থা রয়েছে। তেল পাম্প টার তিন দিক থেকে প্রবেশ পথ রয়েছে এবং তিন দিক থেকে বের হওয়ার পর রাখা আছে খোলামেলা পরিবেশে দারুন একটি জায়গায় এই সার্ভিসটি দিয়ে থাকে।
২/দুই নম্বর প্রশ্ন:
সেখানকার সুযোগ-সুবিধাগুলো কেমন? যেমন, গ্রাহক পরিষেবা, পণ্যের তালিকা, দাম ইত্যাদি (ছবি, ভিডিও ও বিবরণসহ)।
What are the facilities like there? For example, customer service, item list, prices etc. (with pictures + videos + descriptions)
এখানকার সুযোগ সুবিধা উন্নত মানের , যেমন আপনি কতটুকু তেল নিবেন সেটা আপনার ডিজেল কার্ড ব্যবহার করে নিতে পারবেন অথবা আপনার ভিসা কার্ড ব্যবহার করে আপনি নিজেই নিতে পারবেন কাউকে জিজ্ঞাসা করা লাগবে না এবং দাম সম্পর্কেও জানা লাগবে না,
ডিজিটাল সিস্টেমে এখানে লেনদেন করা হয় এছাড়াও আপনি ক্যাশ কাউন্টারে জমা দিয়ে সব ধরনের তেল নিতে পারবেন এখানকার যারা কর্মরত রয়েছে তারা সবসময় সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত থাকে ২৪ ঘন্টা এই তেল পাম্প খোলা থাকে।
এখানে একসাথে দশটা গাড়িতে জ্বালানি তেল ঢোকানো যায়। প্রত্যেকটা স্থাপনায় ডিজিটাল কিবোর্ড রয়েছে আপনি কতটুকু তেল এখান থেকে নিবেন কত টাকা আসবে সেটা অটোমেটিক ওখানে উঠবে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে এর পেট্রোনাস তৈরি করা হয়েছে মালয়েশিয়ার প্রত্যেকটি তেল পাম্পে এমন সুবিধা আমি দেখতে পাই।
আপনাদের বোঝানোর ক্ষেত্রে ছোট্ট একটি ভিডিও আমি এখানে শেয়ার করব নিচে ভিডিওর লিংক দেওয়া হয়েছে।
- এখানে কয়েকটি পণ্য তালিকা
| পণ্য | দাম |
|---|---|
| পেট্রোল | ভিনদেশীদের জন্য ৪ রিংগিত ৫০ পয়সা মালেয়েশিয়া দের জন্য ২ রিংগিত ৫০ পয়সা |
| ডিজেল | মালয়েশিয়া দের জন্য ৪ রিংগিত। ভিনদেশীদের জন্য ৭ রিংগিত |
| অকটেন | ভিনদেশীদের জন্য ৩ রিংগিত মালেয়েশিয়া দের জন্য ২ রিংগিত । |
৩/ তিন নম্বর প্রশ্ন:
Discuss in detail the environmental situation of the Emergency Service Zone.
জরুরি পরিষেবা অঞ্চলের পরিবেশগত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করুন।
জরুরি পরিষেবা অঞ্চলের পরিবেশগত পরিস্থিতি আমি বলব খুবই ভালো তার কয়েকটি কারণ নিচে উল্লেখ করছি।
১/ জরুরী পরিষেবা অঞ্চলটি সম্পূর্ণভাবে পাকা করা রয়েছে কোন জায়গায় মাটি নাই তাই ভারী বৃষ্টিপাত হলে কিছুই হবে না পরিষেবা বন্ধ থাকবে না।
২/ এখানকার খোলামেলা পরিবেশ দারুন লাগে বিশেষ করে সামনের যে অংশটা এখানে খুবই সুন্দর ভাবে সাজানো গোছানো এবং ফুলের গাছ লাগানো তার কারণে পরিবেশটা আরো ভালো লাগছে।
৩/ সর্বদা এই পরিষেবা অঞ্চলটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোন জায়গায় ময়লা মাটি অথবা প্লাস্টিকের ময়লা নাই ময়লা ফেলানোর জন্য নির্দিষ্ট একটি স্থান রয়েছে প্লাস্টিকের বক্স করা আছে।
৪/ আমার আরো বেশি ভালো লাগছে গ্রাহকের জন্য ইমারজেন্সি টয়লেটের ব্যবস্থা পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা করা রয়েছে।
৫/ এই জরুরী পরিষেবা অঞ্চল টির ভিতরে পুলিশের গাড়ি পার্কিং এর জন্য আলাদা করে দেখা করা রয়েছে যাতে করে যে কোন মুহূর্তে তারা এসে একটি স্থান পায় এবং তাদের কার্যক্রম চালাতে পারে।
৪/ চার নাম্বার প্রশ্ন:
আপনি সেখানে কী ধরনের পরিষেবা পেয়েছেন? আপনার কি মনে হয় এই জরুরি পরিষেবা অঞ্চলে গ্রাহক পরিষেবা উন্নত করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মতামতের একটি সংক্ষিপ্ত বিবরণ দিন।
What kind of service did you receive there? Do you think any steps should be taken to improve customer service in this emergency service zone?Share a brief description of your opinion.
আমি একজন মোটরসাইকেল আরোহী তাই আমি জানি প্রতিনিয়তই আমাদের এই পরিষেবাটা খুবই জরুরী কেননা মোটরসাইকেলে দুই এক দিন পর পর তেল নিতে হয় আর এই কারণে এখানকার পরিবেশ এবং সার্ভিস যদি ভালো হয় তাহলে আসলেই ভালো লাগে তাই আমি মুগ্ধ এখানকার সার্ভিসে।
এখন প্রশ্ন হল যে পরিষেবা অঞ্চলে গ্রাহক পরিষেবা উন্নত করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া উচিত কিনা অবশ্যই কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে আমার মত অনুযায়ী সবকিছুই ঠিক মনে হলেও আমি মনে করি আরো কিছু উন্নতি জায়গা রয়েছে যেমন এই তেল পাম্পের পাশে দিয়েই চার রাস্তার লাইন চলে গেছে সেখানে দ্রুত গতিতে গাড়ি চলাচল করে আর ওখান থেকে গাড়িগুলো এই পাম্পের দিকে আসে তাই যদি ঢোকার মুহূর্তে অথবা বের হওয়ার মুহূর্তে এক্সিডেন্ট আমার সম্ভাবনা রয়েছে।
এখানে যদি লাইক সিগনাল থাকতো তাহলে আরো ভালো হতো এক্সিডেন্ট কম হতো মানুষ নিরাপদে ভেতরে প্রবেশ করতে পারতো আবার বাইরে বের হতে পারতো আমার মনে হয় এতোটুকুই প্রয়োজন এখানে জরুরি সেবা কেন্দ্রে।
এখন আমি নিচে উল্লেখ করব এই স্থানের সঠিক লোকেশন গুগল ম্যাপের মধ্যে দিয়ে।
- Location Code and Other Information
| Explore Emergency Service Zone | Fuel Supply Station |
|---|---|
| Android | honor x9d |
| Location | Lot 1272, Belakang PETRON, Jalan Pusat Bch 1/4, Bandar Country Homes, 48000 Rawang, Selangor 🇲🇾🇲🇾 |
| Google Maps | https://maps.app.goo.gl/TzUDToaWgXoKkyF97 |















Thank you for sharing your great idea about this interesting oil pump in this city of Malaysia. I am very happy to know that various engine oils including petrol, octane, diesel are available. This particular place is very beautiful to see, the natural environment around is of course I wish you success here, thank you.
অসংখ্য ধন্যবাদ বন্ধু আমার পোস্টটি সম্পন্ন পড়ে দারুন একটি কমেন্ট করার জন্য।
0.00 SBD,
0.04 STEEM,
0.04 SP
You are most welcome