বর্ষার দিনে কাটানো ব্যস্ততম একটা দিন

in Incredible India5 hours ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG20260706170612.jpg

আজ সোমবার। আজকে সকাল থেকে সত্যিই মনে হচ্ছে বর্ষা কাল চলে এসেছে।গতকাল থেকেই আকাশের অবস্থা মেঘলা মেঘলা ছিল ।আর গত কালকের পোস্টেই আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তবে গতকালকে সেভাবে বৃষ্টি না হলেও আজকে ভোরের দিকে হালকা বৃষ্টি হয়েছিল ।সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি বাগানের সমস্ত গাছগুলো বৃষ্টির জলে নুয়ে পড়েছে। গাছের ফুল গুলো বৃষ্টির জলের ভার যেন নিতে পারছে না। যাইহোক ঘুম থেকে উঠেই বৃষ্টি ভেজা আবহাওয়া আমার ভীষণ ভালো লাগে ।বর্ষাকাল আমার ভীষণ প্রিয়। বাইরে ঝমঝম করে বৃষ্টি হবে ঘরের মধ্যে শুয়ে বসে থাকতে আমার খুবই ভালো লাগে। তবে আজকে বাড়িতে শাশুড়ি মা নেই ।আমাকে সমস্ত কাজকর্ম করতে হয়েছিল। এইরকম ওয়েদারে একেবারেই কাজকর্ম করতে ইচ্ছা করে না।

IMG20260706170637.jpg

তবু ইচ্ছে না থাকলেও কোন উপায় ছিল না। বাড়ির সমস্ত কাজকর্ম সেরে রান্না বান্না করে নিয়েছিলাম। এরপর শুরু হয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি। আসলে বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম বাইরে কিছু কাজকর্ম রয়েছে সেগুলো দ্রুত সারবো। কিন্তু নিজের গাফিলতির জন্যই কোন কাজকর্মই সারা হয়নি। বাইরে রোদের তাপ দেখলে আর বেরোতে ইচ্ছে করে না।আজকে বৃষ্টি চলাকালীনই ভাবলাম কাজকর্ম করতে গেলে হয়তো ব্যাংক কিংবা যেকোনো জায়গায় ফাঁকা থাকবে। সেই সুযোগে তাড়াতাড়ি হয়ে যাবে। রান্না করে হুটো পাটা করেই বেলা বারোটার পর চলে গিয়েছিলাম ব্যাংকের কিছু কাজকর্ম সারতে। যেমনি বলা তেমনি কাজ ব্যাংকে গিয়ে দেখি ব্যাংক একেবারেই ফাঁকা, একজন মাত্র বসে রয়েছে। মহানন্দে ব্যাংকের ভিতরে ঢুকে গিয়ে দেখি ব্যাংকে লিংক নেই। প্রথমে ভয়ে ভয়ে গিয়েছিলাম। কারণ আজকে সরকারি ছুটি তাই ভেবেছিলাম বন্ধ থাকবে। কিন্তু খোলা ছিল।

IMG20260704172955.jpg

এখনকার দিনে লিংকের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে । যখনই ব্যাঙ্কে যাওয়া হয় তখনই লিংক থাকে না। বিরক্ত হয়ে বাড়ি ফিরতে হয়। তবুও ব্যাংকের বইটা গিয়ে চেক করতে বললাম।kyc করা আছে কিনা উনি চেক করে বললেন আমার ব্যাংকের বই ঠিকঠাকই রয়েছে। ওখান থেকে আবারো চলে গিয়েছিলাম আরেকটি অনলাইনের ধাবাতে সেখানে আরো কিছু কাজকর্ম ছিল। সেই দোকানটিও অবশ্য ফাঁকাই ছিল। সেখানে ব্যাংকের বই এর সাথে Dbt লিংক করা আছে কিনা সেটাও ঠিক করে নিলাম। বৃষ্টির মধ্যে কাদা প্যাঁচ প্যাঁচে রাস্তাতে হাঁটতে একেবারেই ভালো লাগেনা। তবুও নিজের দরকারে বেরিয়ে পড়েছিলাম। সমস্ত কাজকর্ম খুব ভালোভাবেই করে নিয়েছিলাম।

এরপর বিকেলে ছিল পোস্ট অফিসের কাজে ।বাড়ির পাশে একজন পোস্ট অফিসে চাকরি করেন উনাকে দিয়ে ভেবেছিলাম নিজের কিছু দরকারি কাজ করবো তাই আগে থেকেই ফোন করে বলে রেখেছিলাম যাতে যাওয়া মাত্রই কাজগুলো আমার হয়ে যায়। কিন্তু আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি। অবশেষে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে। আসলে উনার কোনো দোষ নেই। আমরা চাইলে ও কাগজপত্র নিজের মতো করতে পারবো না।সব কিছুই সরকারের নিয়মে চলতে হবে।এই ছিল আজকের ব্যস্ততম একটা দিন।


আজ এখানে শেষ করছি। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন।