অভিনব বন্ধুত্ব!

in Incredible India5 days ago

1000082466.jpg

মানুষে মানুষেই কি কেবল বন্ধুত্ব হয়? আপনাদের কি মনে হয়, যাদের মধ্যে প্রাণ আছে বন্ধুত্ব কি কেবলমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ?

অনেকের কাছে বিষয়টি হাস্যকর মনে হলেও আমি কিন্তু নির্জীব বস্তুর মধ্যেও অবিচ্ছেদ্য বন্ধুত্ব দেখতে পাই!

কি অবাক হচ্ছেন? তাহলে কিছু উদাহরণ দিচ্ছি কিন্তু আমার লেখা পড়ে হাসির অনুমতি দিলেও শব্দের পিছনের যুক্তিকে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখবেন, নিজেদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও।

প্রথম উদাহরণ আমার লেখার শুরুতেই ছবির আকারে উল্লেখিত, হ্যাঁ! ঠিকই ধরেছেন! কাঁটা চামচ আর এমনি টেবিল চামচ এর সাথে ছুরির বন্ধুত্ব যেকোনো রেস্টুরেন্টে খেতে গিয়ে নজরে পড়ে।

1000079154.jpg

দেখুন বাড়িতেও সকলের রান্নাঘরে এদের নজরে পড়ে বটে তবে একজন বাঙালি হাত ব্যবহার করে যেহেতু খেতে অভ্যস্ত তাই এই তিন জুটিকে অতিথিদের আপ্যায়ন এর জন্য তুলে রাখেন।

যদিও পাশ্চাত্য সংস্কৃতির দিকে নজর ঘোরালে বাড়ির প্রতিদিন এদের টুং টাং শব্দ প্রাতঃরাশ থেকে নৈশভোজ পর্যন্ত পাওয়া যায়।

একজনকে ছাড়া অপরজন অসম্পূর্ণ, বিষয়টি কি অস্বীকার করতে পারবেন?
আরো এমন অনেক উদাহরণ রয়েছে, যেমন ধরুন বালতির সাথে মগের বন্ধুত্ব!
আরো আছে, বাসনের সাথে হাতা খুন্তির সম্পর্ক!

1000082467.jpg

ভেবে দেখুন প্রথম যারা এগুলো নিয়ে ভেবেছিলেন এবং বিষয়গুলো আবিষ্কার করেছিলেন সময়ের সাথে সভ্যতার হাত ধরে এরাও একে অপরের পরিপূরক হয়ে উঠেছে।

এখন তো চাইনিজ খাবার অর্ডার করলে সাথে করে ফ্রী তে চলে আসে চপস্টিক, যদি কোনো চাইনিজ রেস্টুরেন্টে বসে চপস্টিক দিয়ে আপনি খাবার না খেতে পারেন সেটি এখন লজ্জার বিষয়!

1000082468.jpg

অথচ, নিজেদের কালচার কে ভুলে গিয়ে পরের অভ্যেসকে রপ্ত করতে গিয়ে সকলের মাঝখানে যে নাজেহাল দশা হয়, সেটা চপস্টিক নিজেও বুঝতে পারে এবং একটি কাঠি অন্যের সাথে এই নিয়ে সমালোচনাও করে বলে আমি নিশ্চিত!

মানুষের মতো পরনীন্দা পরচর্চার অভ্যেস এদেও আছে, আমার এদের ভাষা বুঝিনা বলে ধরতে পারি না!

1000071095.jpg

আমি তাই আগে ঘরে প্র্যাকটিস করে নিয়েছি, যাতে আমাকে নিয়ে যা হাসাহাসি করবার এরা যেনো ঘরের মধ্যেই করে নেয়!

রেস্টুরেন্টে একরাশ বাসন মানুষ নিয়ে মজা করবে সেটা তো আর হতে দেওয়া যায় না, হাজার হোক আমরা হলাম বুদ্ধিজীবীর শিরোপা পাওয়া দলভুক্ত জীব!

নির্জীব বস্তুর কাছে কোনো মতেই ছোট হওয়া চলবে না, এমনিতেই এখন আমার শহরে ভোটের কারণে আবহাওয়া গরম, বাইরের তাপমাত্রার পাশাপশি।

তার উপর কে আর বাড়তি চাপ নেয় বলুন!
বন্ধুত্বের এই উপমাগুলো আপনাদের মাথায় কখনও এসেছে?
মানে আমি জানবার প্রয়াস করছি আমার মত আর কতজন পাগল এই প্ল্যাটফর্মে আছে!

আমি একা থাকি আর এই ধরনের নানা বিষয় একলা ঘরে নিরীক্ষণ করি আর নিজস্ব গবেষণা দ্বারা উপরিউক্ত বিষয়গুলো আমি এক প্রকার আবিষ্কার করেছি, দেখুন সকলের আবিষ্কার স্বীকৃতি পাবে এমন কোনো কথা নেই, তবে প্রয়াসে কার্পন্য করলে চলবে না!

1000010907.gif

1000010906.gif

Sort:  



Curated by: @mahadisalim

Loading...