এই শহর থেকে আরো অনেক দূরে!

in Incredible India • 2 days ago

1000099351.jpg

আজকের লেখাটি লিখতে গিয়ে আমার একটি গান মনে পড়ে গেলো, যেটি আমার বর্তমান দিনলিপির একটি গুরুত্বপূর্ণ অংশ।

আমি পুরোপুরি শহরে না থাকলেও, যেখানে প্রতিদিন যাতায়াত করি, সেখানের চাইতে আরো বেশ অনেকরা গ্রামের দিকে আমাকে প্রত্যহ যাতায়াত করতে হয়।

তাই আজকের শীর্ষক নির্বাচন একটি বাংলা গানের কয়েকটি শব্দচয়ন দ্বারা।

আজকের দিনটি ব্যস্তময় ছিল, কিন্তু দিনশেষে যে শিক্ষা অর্জন করলাম, সেটা হলো, জীবনের চাইতে কোনো কিছুই অধিক মূল্যবান নয়, তাই লক্ষ ব্যস্ততার মাঝেও সাবধানতা অবলম্বন সবচাইতে জরুরি!

যত্র তত্র সর্বত্র, অর্থাৎ সেটা রান্না ঘরে কাজ করবার সময় গ্যাস সিলিন্ডারের বিষয় নিয়ে হোক, কিংবা প্রতিদিন বাইরে যাতায়াতের সময় হোক!

কেনো এমনটা বলছি? আজকের দিনটি আপনাদের মাঝে তুলে ধরলে হয়তো আমার লেখায় উল্লেখিত কথাগুলোর গুরুত্ব বুঝতে পারবেন।

আজকে আমি সকাল ৮টা বেজে ৫৮ মিনিটের ট্রেন, যেটি এসেছিল সকাল ৯টা ভেজে ১মিনিটে, তাতেই কর্মস্থলে পৌঁছেছিলাম।

আজকের সকাল ছিল মনোমুগ্ধকর!
কালকের মত বৃষ্টি পাইনি,
সকালে স্টেশনে যাবার পথে পেয়েছি ঠান্ডা হাওয়া, পৌঁছে যখন বসলাম, প্রকৃতির ঠান্ডা বয়ে আনা বাতাস যেনো ক্লান্তি একেবারে ভিতর থেকে দুর করে দিয়ে গিয়েছিল!

তবে, আজকে বেশিক্ষণ বসে থাকতে হয়নি, ট্রেন আমার ষ্টেশনে পৌঁছনোর প্রায় সাথে সাথেই চলে এসেছিল।

ট্রেনের জেনারেল কামরায় মাঝারি আকারের ভিড় ছিল, তবে বসার জায়গা পেয়ে গিয়েছিলাম।

1000099350.jpg

আজকের বিশেষ বিশেষ খবর, অর্থাৎ ট্রেনে উঠে বসার পর কানে আসলো গান! তাও আবার কুমার শানুর গাওয়া বাংলা গান,' অমর শিল্পী তুমি কিশোরকুমার, তোমাকে জানাই প্রণাম!'

চোখ তুলে চেয়ে দেখলাম, একজন যাত্রী একটি ছোট ব্লুটুথ ডিভাইস ট্রেনের জানালায় ঝুলিয়ে, নিজে এবং তার একজন বন্ধু সহ ট্রেনের সিটে বসে একের পর এক্ গান শুনছে!

মোট তিনটি গান শুনতে পেয়েছিলাম, কারণ তারপর তারা নেমে গিয়েছিল ট্রেন থেকে নিজেদের গন্তব্যস্থলে।

বেশ মজা পেয়েছিলাম, কেমন যেনো অদ্ভুত লাগছিল!

কারোর তোয়াক্কা না করে, কার ভালো লাগছে, কে বিরক্ত হচ্ছে তার ধার না ধেরে নিজেদের মতো সজোরে গান চালিয়ে ট্রেন যাত্রা সম্পন্ন করছে, তাও আবার লোকাল ট্রেনে বসে!

যেখানে সকলেই আজকাল ইয়ারফোন গুঁজে কথা থেকে গান শোনা, তথা রিলে ব্যস্ত থাকে, সেখানে এমন বেপরোয়া মানসিকতা আমায় বেশ আনন্দ দিয়েছে।

আনন্দের আর একটি কারণ গানগুলো ভালো ছিল এবং আমার পছন্দের ছিল! পাঁচকান করবেন না, দয়া করে!

এরপর, পৌঁছে গিয়েছিলাম আজ বেশ তাড়াতাড়ি শোরুমে, কারণ আমার কাজিন আজ কলকাতায় যাবে, তাই শো রুমের সব দায়িত্ব ছিল আমার উপরে।

আজকে শুক্রবার, বেশ ভিড় ছিল শো রুমে, এর মাঝে, শো রুমের ওপেনিং এর ভিডিও পাঠিয়েছিল, সেটাই লেখার মাঝে তুলে ধরলাম।

এরপর যখন ফেরার সময় হলো, ফোন করেছিলাম সম্পাকে, দুটি ট্রেনের সময় জানতে পাশাপশি ট্রেন খানিক দেরিতে চলছে কিনা জানতে।

খবর নিয়ে, সকল স্টাফের জন্য টিফিন আনতে দিয়েছিলাম শো রুমে কর্মরত একটি ছেলেকে, যে আমাকে বিগত দুদিন ধরে স্টেশন পৌঁছে দিয়ে যাচ্ছে।

আচ্ছা, এখানে জানিয়ে রাখি, এখানে বর্তমানে ১৩ জন কর্মরত, যাদের সকাল, বিকেল চা দেওয়া হয়, সাথে বিকেলে টিফিন!

টিফিন নিয়ে যখন রিঙ্কু নামের ছেলেটি পৌঁছলো, তখন হাতে মাত্র ১০ মিনিট, আর পার করতে হবে ৬ কিলোমিটার রাস্তা যদি আমি ৭টা বেজে ৩৫ মিনিটের ট্রেন ধরতে চাই!

গত কালের মতোই আজকেও স্কুটি ছুটেছিল ঝড়ের গতিতে, ভীষণ ভয় পাচ্ছিলাম!
একদিকে গ্রামের অন্ধকার রাস্তা, সাথে বৃষ্টি ভেজা রাস্তা, এরপর স্পিড ব্রেকার, সাথে একাধিক জলজমা রাস্তার গর্ত!
ষ্টেশনে পৌঁছনোর পর, শুনলাম ট্রেন আসার ঘোষণা, আবার ছুটলাম, যখন বুঝলাম ওরা দ্বিতীয় ঘোষণা আর ট্রেন ঢুকছে ঘাবড়ে গিয়ে প্লাটফর্ম ক্রস করতে গিয়ে গেলাম পাথরের ওপর পড়ে!

1000099153.jpg

পিছনের দুটি লোক ধরতে এগোচ্ছিলেন, কিন্তু আমি নিজেই উঠে পড়েছিলাম, ট্রেনে বসে ভাবলাম, কোনটা বেশি ঝুঁকিপূর্ণ?

বিগত দুদিন ধরে যেটা করছি, সেটা আমি আর করবো না, কারণ জীবন চলে যাওয়া আর ভোগান্তির মধ্যে বিস্তর পার্থক্য!

আমাকে দেখার কেউ নেই, তাই এই ধরনের দুঃসাহসিক কাজ করে বিপদকে স্বাগত জানাতে চাই না।

এই ছিল আজকের অভিজ্ঞতা, এবার পোস্ট করে শুয়ে পড়বো, আগামী কাল আবার নতুন সূর্য্য, পুরোনো অভিজ্ঞতা আর একটি নতুন সুযোগ দিয়ে আশাকরি সৃষ্টিকর্তা ঘুম থেকে ডেকে তুলবেন! তাই তাঁকে অগ্রিম ধন্যবাদ জ্ঞাপন করছি।
জীবন একটাই, তাই তাকে নিয়ে জুয়া খেলা উচিত নয়!

1000010907.gif

1000010906.gif

Sort:  

Veo que el tren llegó a las 8 :58 y partió a las 9 :01, una ventana de tiempo tan corta como el soporte de un token con bajo volumen. El mercado muestra que en escenarios de acumulación breve, la on‑chain actividad debe ser monitoreada para evitar falsas señales.

 yesterday 

Hmmmmm interesting diary to read.
But the ending really made me stop and think. Sometimes in our busy lives, we become so focused on reaching our destination on time that we forget how valuable our own life is.The moment when you fell while trying to catch the train sounds really scary. Thankfully, you were able to get up and were not seriously hurt. I think the lesson you took from those two days is very important,missing a train is nothing compared to risking your life. From now on, I hope you take things a little slower and give yourself enough time to travel safely. also enjoyed the funny part about the passengers playing Kumar Sanu songs loudly on the local train. It must have felt unusual, but since you liked the songs, it probably made the journey more enjoyable.
Life really is precious, and as you said, there is only one of it. Thank you for sharing such an honest experience .Stay safe and take care!

#s34engagement.

Loading...

ট্রেনে বসে কুমার শানুর গান শুনতে পেরেছেন বিষয়টি পড়ে আমারও বেশ ভালো লেগেছে। কুমার শানু আমারও পছন্দের একজন শিল্পী। আমি যদি সেই সময় ট্রেনে থাকতাম, তাহলে হয়তো আমিও এই সুন্দর ও একটু ভিন্ন ধরনের পরিস্থিতিটা বেশ উপভোগ করতাম। সারাদিনের কাজ শেষে আমাদের সবারই দ্রুত বাড়ি ফেরার একটা তাড়া থাকে। তবে বাড়ি ফেরার চেয়েও নিরাপদে বাড়ি ফেরাটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। একটি ট্রেন চলে গেলে হয়তো কিছুক্ষণ অপেক্ষা করে পরের ট্রেন পাওয়া যাবে, কিন্তু এর মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে সেই ক্ষতি সামলানো অনেক বেশি কঠিন। কিছু কিছু দুর্ঘটনা আমাদের জন্য কঠিন অভিজ্ঞতা হলেও ভবিষ্যতে আরও সতর্ক হতে এবং একই ধরনের বিপদ থেকে দূরে থাকতে শিক্ষা দেয়। আপনার দোকানের ১৩ জন স্টাফকে সকাল ও বিকেলে চা দেওয়ার বিষয়টি ভালো লেগেছে আমার।

Vi que el tren salió a las 08:58 y llegó a las 09:01, esos 2 minutos de retraso pueden costarte en tiempo productivo; calcula cuánto vale tu hora y planifica actividades de bajo costo en esos intervalos para no perder valor.