দৈনন্দিন অভিজ্ঞতা।

in Incredible India23 hours ago

1000099155.jpg

ইতিপূর্বে বাসে করে প্রজেক্টের কাজ চলাকালীন এবং তার পরেও যাতায়াত করেছি।
বর্তমানে প্রত্যহ আমি ট্রেনে করে যাতায়াত করছি।

এখন এই দুই ভিন্ন যাত্রার পথে ভিন্ন ভিন্ন মানুষ সহ আমি যাদের খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করি, তারা হলেন সেই সকল হকার যারা বিভিন্ন জিনিষ বিক্রি করতে ট্রেনে ওঠেন।

এদের জিনিষ বিক্রির কায়দা যদি মনোযোগ দিয়ে কেউ পর্যবেক্ষণ করে থাকে, তাহলে দেখা যাবে এদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে।

এদের বাচনভঙ্গি সহ, কোনো জিনিষ বিক্রির কায়দা আমায় সত্যি আকর্ষিত করে, বিশেষবকর ট্রেনে যারা হকারী করেন।

সেটা কোনো খাবার জিনিষ হোক কিংবা কোনো নিত্য প্রয়োজনীয় বস্তু!
মহিলা কিংবা পুরুষ সকলের একটা আলাদা ধরন রয়েছে নিজস্ব জিনিষ বিক্রি করবার।

1000099179.jpg1000099180.jpg

একটা উদাহরণ দিচ্ছি, একজন হকার পেন বিক্রি করতে উঠে প্রথমেই জানালেন, উনি ব্যতীত ওনার সমস্ত সহকারী পেন বিক্রেতা আজ উধাও!

অর্থাৎ কারোর পেন কেনার প্রয়োজন হলে বর্তমানে ট্রেনে যদি পেন কিনতে হয়, উনি শেষ অপশন!

এরপরের পয়েন্ট, দোকানের সাথে তার পেনের দামের মধ্যে বিস্তর পার্থক্য!

তৃতীয় তার একটি সাদা কাগজে আঁকিবুঁকি!
এটা প্রমাণের জন্য পেনের লেখা কত মসৃণ!

এই রকম একাধিক বিষয় দেখতে দেখতে আমি ট্রেনে যাতায়াত করি।
আজকের দিনের বেশিরভাগ সময়টা ছিল বৃষ্টি মুখর।

ট্রেনে যেতে যেতে কিছু ছবি তুলেছিলাম, গ্রামের দিকে যাতায়াতের সময় প্রকৃতির সৌর্ন্দয্য খুব কাছ থেকে অনুভব করা যায়!

1000099156.jpg

শহরের সৌর্ন্দয্য আমার কাছে মেকআপ করা নকল সৌর্ন্দয্য বলে মনে হয়, আর গ্রামের এই বিস্তর সবুজ সৃষ্টিকর্তা প্রদত্ত খাঁটি এবং নির্ভেজাল বলে মনে হয়।

1000099229.jpg1000099230.jpg

তাই, হকার ব্যতীত ট্রেনের জানালা দিয়ে প্রকৃতির এই রূপ দেখতে দেখতে আমার যাত্রাপথের সময় কেটে যায়।

আজকে শোরুমে কিছু ছবি তুলেছিলাম, তার পিছনে একটি বিশেষ কারণ আছে, আজকে একজন মহিলা কেনাকাটা করতে এসেছিল, যার ছবি শুধুমাত্র তুলেছিলাম আপনাদের মহিলাটির লম্বা চুল দেখাতে!

1000099239.jpg

এখানে খানিক ব্যাক্তিগত পছন্দের কথা উল্লেখ না করলেই নয়, সেটা হলো, আমার বরাবর লম্বা চুল রাখার শখ, কিন্তু আমার নিজের বড় বোনের চুল ছোট থেকে লম্বা হলেও, জানিনা কেনো একটা পর্যায় পর্যন্ত এসে আমার চুল আর বাড়তে চায় না!

অনেক প্রয়াস করেও বিফল হয়েছি, তাই আজকে মহিলা শোরুমে প্রবেশ করবার সাথে সাথেই আমার চোখ গিয়েছিল তার চুলের দিকে।

নিজের মায়ের কথা মনে পড়ে গিয়েছিল, আমার মায়ের মাথায় এরকমই চুল ছিল বলে বাবার মুখে শুনেছিলাম, তবে আমি মাকে দেখেছি যখন কোমর ছড়িয়ে চুল ছিল।

কত মানুষ, কত স্মৃতি উস্কে দিয়ে যায়, আসলে ভুলে থাকার অভিনয় করি আমরা, জীবনের অনেক কিছু ঘটনা, মানুষ রয়েছে যেগুলো কখনোই ভোলা যায় না!

1000099240.jpg1000099231.jpg

যাক, এবার বাড়ি ফেরার কথায় আসা যাক,
আজকে, বাড়িতে ফেরার পথে স্টেশনে পৌঁছে দাড়িয়ে ছিলাম অনেকক্ষণ, মুষলধারায় বৃষ্টি পড়ছিল, আর সঙ্গে ছিল না ছাতা তাই বাড়ি ফিরতে পারছিলাম না!

1000099255.jpg

বৃষ্টি খানিক ধরে আসার পরে বাড়িতে ফিরে, স্নান সেরে, ভাবলাম এখন যেহেতু আমার কাজিন এখন দুপুরের খাবার পাঠাচ্ছে, তাই ঘরে থাকা সবজি এরপর নষ্ট হয়ে যাবে, তাই অনিচ্ছা সত্ত্বেও পাঁচ মিশেলি একটা তরকারি করে রাখলাম।

ফেরার পথে প্রতিদিন একটি লোক একদম গরম গরম পাউরুটি বিক্রি করে, কিনে এনে এই তরকারি দিয়ে নয়তো দু'দিন খেয়ে নেব।

এখন লেখা শেষ করে পোস্ট করে শুয়ে পড়বো, এখন রাত বারোটার বেশি হয়ে গিয়েছে, আগামী কাল বৃহস্পতি বার, খানিক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তাই আজকের মত বিদায় নিলাম।

1000010907.gif

1000010906.gif

Sort:  

El detalle del vendedor que menciona que sus asistentes de bolígrafos están “desaparecidos” me recuerda la falta de liquidez en algunos pares alt‑coin, donde el mercado muestra un soporte muy bajo y el volumen on‑chain es escaso 📉. Ese desbalance de precios entre su tienda y la competencia se asemeja a una oportunidad de arbitraje en tokens con alta acumulación en exchanges menores.

Loading...