পরিণতি!

in Incredible India11 hours ago

1000046732.jpg

নিঃস্ব হয়ে পাশে দাঁড়িয়ে,
বিশ্বাস দিয়ে সম্পর্কে জড়িয়ে;
সময়ের হাত ধরে মানুষের স্বভাব
অন্তর থেকে দিয়ে যায় নাড়িয়ে!

পরিস্থিতি যখন বদলায়
ব্যবহারের তারতম্য অবাক করে;
অর্থের কাছে ভালোবাসা, বিশ্বাস
চোখের সামনে যায় ঝরে।

বোঝা হয়ে যায় ভালোবাসা
হারিয়ে অর্থের জোর;
শব্দে তখন শুধুই বিরক্তি
কথা বলাতে নেই আসক্তি!

দেবার পালা যখন আসে,
প্রশ্ন ওঠে আমি কে তোর?

শরীরের ক্ষতচিহ্ন তবুও সারে;
মনের যন্ত্রণা তিল তিল করে মারে!
শরীরের সাথে সম্পর্কের অবনতি;
অর্থ ছাড়া ভালবাসার এটাই শেষ পরিণতি।

1000080024.jpg

1000007764.jpg1000007529.jpg

1000019072.jpg

ছন্দের আকারে কয়েকটি লাইন অনু কবিতার আকারে আজকে তুলে ধরবার প্রয়াস করেছি।
যত দিন যাচ্ছে ততই এই বিশ্বাস দৃঢ় হচ্ছে ভরসা মানুষের চাইতে পশুদের প্রতি থাকা সত্যি অনেক বেশি ভালো!

এই অবলা জীবগুলো মানুষের মতো বেঈমান হয়না, এরা মানুষের দ্বারা এক মুহূর্তের উপকারের জন্য গোটা জীবন।

অপরদিকে মানুষ খেয়ে মুখমুছে ফেলতে সিদ্ধহস্ত!
না আর্থিক, না শারীরিক আর না মানসিক কোনো ভাবেই পাশে থাকার অতীতের মুহুর্ত, সময়ের কথা তারা অবলীলায় ভুলে যায়!

1000051440.jpg1000054902.jpg

একজন তার সর্বস্ব লুটিয়ে দেয় খুশি মনে, কারণ সে বিশ্বাস করে নিজের মানুষ মানে সেখানে হিসেব কাজ করে না, কিন্তু অপরপক্ষ যে মূহুর্তে হালে পাল পেয়ে যায়, যায় অর্থ নিজেরা অনুকূল পরিস্থিতিতে পৌঁছয়, সঙ্গে সঙ্গে সম্পর্কের পরিভাষা বদলে যায়।

আমি নিজে মানুষ হয়েও কথাটি বলতে বাধ্য হচ্ছি, মানুষ বুদ্ধিজীবীর তকমা পেলেও সবচাইতে বেঈমান এই প্রজাতি এবং সৃষ্টির ইতিহাস থেকে অদ্যাবধি এই রেকর্ড কোনো প্রাণী ভাঙতে সক্ষম হয়নি, আর ভবিষ্যতেও হবে না!

ইতিপূর্বেও আমি লেখায় উল্লেখ করেছি, অর্থের সামনে বিশালাকার সম্পর্ক হার মেনে নেয়।
অতীতকে মুছে ফেলে বর্তমান তৈরি সত্যি কি সম্ভব?
নাকি ভবিষ্যতে ইতিহাসের পুনরাবৃত্তি কর্মের শাস্তিস্বরূপ সামনে এসে দাঁড়াবে না?

1000051322.jpg

এমন অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি রয়ে গেছে, অনেকের জীবনেই হয়তো!
তাই আজকের অনু কবিতার নাম রেখেছি পরিণতি।

কারণ, সব শুরুর যেমন শেষ থাকে, তেমনি সব কর্মের হিসেব দিয়েই বোধহয় ছুটি মেলে ইহজগত থেকে।

আজকে কেউ সব হারাদের দলে মানে এই নয়, কালকে কেউ নিজ কর্মে একই স্থানে এসে দাঁড়াবে না, কাজেই পরিণতির কথা যেকোনো কর্মের পূর্বে মাথায় রাখা আবশ্যকীয়।

কেউ চিরকাল বোকা থাকে না, অন্তরালে বসে থাকা একজনের শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে সময়ের হাত ধরে।

1000062244.jpg

আজকের লেখার শুরুতেই উল্লেখ করেছিলাম মানুষের চাইতে এই অবলা প্রাণীগুলো কেনো অধিক প্রিয় আমার কাছে, আর সময় পরিবর্তিত হলে, ঈশ্বরের সাথে, অবশিষ্ট মর্যাদা এদের জন্যই তোলা থাকবে, বাড়ির বাইরে লেখা থাকবে, মানুষ হইতে সাবধান!

1000010907.gif

1000010906.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.058
BTC 71072.51
ETH 2197.66
USDT 1.00
SBD 0.52