দুশ্চিন্তায় প্রহর গুনছি!

in Incredible India2 days ago

1000094618.jpg

এখন আমার আলোচনার মূলত একটাই বিষয় হয়েছে, সেটি আমার মামার ছেলের শারীরিক অবস্থা!

আমি চাইলেও এই বিষয়টি থেকে ভাবনা এবং বিষয়টি নিয়ে আলোচনা এড়িয়ে যেতে পারছি না।
যেমন আজকে, ঘরের কাজের মাঝেই আমার বড় মামা ফোন করেছিলেন, প্রথমে ফোন ধরতে পারিনি, ঘরের কাজের খানিক চাপ ছিল।

আসলে, সকালে আমার একটা কাজে মাসীর ছেলে ফোন করেছিল, সঙ্গে জানতে পারলাম, আমার ছোট মামা ওকে ফোন করে জানিয়েছে, গতকাল ডাক্তার জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে।

তাই, হয়তো এই সপ্তাহেই ভাইকে অপারেশনের জন্য ভর্তি হতে হবে!
ডাক্তার আশ্বস্ত করেছেন অপারেশন করলে ৮০% এবং তার বেশি ভালো হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

1000094576.jpg

একদিকে ভালো লেগেছে কথাটি শুনে, কিন্তু খুব সত্যি বলতে, প্রতিদিন নিজের মধ্যে সাহস সঞ্চয় করছি কিভাবে ভাইয়ের সন্মুখীন হবো!

কিভাবে দেখবো ওকে এই অবস্থায়! নিজেকে কতখানি সামলাতে পারবো! ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিজের মধ্যে কাজ করছে।

আজকে সন্ধ্যে ছয়টায় আমার মামাতো বোন ফোন করেছিল, যেহেতু আজকে রুবি হাসপাতালে দেখানোর কথা, সেই বিষয় নিয়ে খানিক কথা বললাম, কিন্তু ভীষণ খারাপ লাগছে যেতে পারিনি বলে!

আমার বোনের মাসীর ছেলের গাড়িতে করে ওরা ফিরবে, অর্থাৎ সকলের গন্তব্যস্থল এক্ আর সেখান থেকে এই রাতে একলা ফেরা বেশ চাপের বলে, আর যাওয়া হলো না।

কতটা ঠিক, কতটা ভুল আমার জানা নেই, তবে সত্যি সঙ্গে কেউ থাকলে দু'বার ভাবতাম না!
অথবা, দিনের বেলা হলে কোনো সঙ্গী না থাকলেও অসুবিধা হতো না।

এখন বাজে রাত এগারোটা, বোনের ফোনের অপেক্ষায় রয়েছি, কিন্তু এখনো ফোন পাইনি!
কি বললেন এই ডাক্তার? ভালো, মন্দ সব রকম প্রতিক্রিয়া নিজের মধ্যে একসাথে কাজ করছে।

ওহাটসঅ্যাপ করলাম কিন্তু কোনো রিপ্লাই পাইনি! সব অতীত, সব অসময়ে হারিয়ে যাওয়া মুখগুলো আজকাল আমায় তাড়া করে বেড়ায়।

কতক্ষন আর কাজ দিয়ে, টেলিভিশনের পর্দায় চোখ রেখে চিন্তাকে এড়ানো যায়!
তবে, সত্যি চেষ্টা করে চলেছি অন্তর থেকে এই বিষয়টি নিয়ে না ভাবতে।

1000094612.jpg

কখনও কখনও নিজের উপর ভীষণ রাগ হয় জানেন! যখন দেখি সকলেই নিজের কাজে দিব্যি ব্যস্ত কিছুই এসে যায় না বিশেষ অন্যের সাথে কি হচ্ছে, কি পরিস্থিতি দিয়ে যাচ্ছে, সে আত্মীয় হোক কিংবা পরিচিতি,

সবক্ষেত্রেই এখন আত্মকেন্দ্রিকতা এত বেশি নজরে পড়ে সেটাই আমায় ভিতর থেকে ভাবায়, সময় পরিবর্তনশীল, এই মানুষগুলো কেনো ভাবে না, আজকে যা অন্যের সাথে হচ্ছে যদি তাদের সাথে হতো?

কেমন যেনো সব গোলমেলে মনে হয়! হয়তো তারাই সঠিক, আমি ভুল, এভাবেই হয়তো চলা উচিত, ভাবা উচিত!

জানিনা, আসলে আমি হয়তো সব হারানোর ফলে তাই এই পরিস্থিতি গুলো সম্পর্কে বেশি ভাবছি।

1000094615.jpg

সবটা মিলে একটা সুপ্ত মানসিক লড়াই চলছে ভিতরে।
সকলের জন্য আজকে একটি বার্তা পরিশেষে দিতে চাই,
সেটা হলো, যে নেশা শরীরের জন্য ভালো নয়, সেটি থেকে বিরত থাকুন, বিপদ কখনও বলে আসে না, আর আসলে তখন আফসোস করেও বিশেষ লাভ হয় না।

বর্তমানের আনন্দ নেশায় নয়, বরং নিজের স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে মুহূর্তগুলোকে অবিস্মরণীয় করে রাখুন কোনো গঠনমূলক কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে।

আজকে আমার বহু পুরোনো বাংলা ছায়াছবি ' গল্প হলেও সত্যি, একটি গানের লাইন মনে পড়ছে,

"শুক বলে ওঠো সারি ঘুমায়ো না আর, এ জীবন গেলে ফিরে আসে না আবার"।

কথাটির অর্থ শুধু সকালে ঘুম থেকে ওঠা নয়, বরং সুপ্ত বিবেককে জাগ্রত করবার বার্তাও রয়েছে এখানে।

জীবনের মূল্য বোঝা যায়, যখন শরীর বেঁকে বসে, তাই যদি নিজেকে ভালো রাখতেই হয়, তাহলে সর্বাগ্রে শরীর সুস্থ্য রাখা জরুরি।

এখন রাত পৌনে বারোটা বাজে, এইমাত্র বোনকে থাকতে না পেরে ফোন করলাম, আমাকে জানালো, রাস্তায় রয়েছে, ফিরছে!

আমি বললাম আমি জেগে থাকবো, বাড়ি পৌঁছে আমাকে ফোন করতে, এখন দেখি এই ডাক্তার কি বলেছেন!
সৃষ্টিকর্তার কাছে ভালো সংবাদ পাওয়ার কামনা করি!
শেষ পর্যায়ে জানা গেলো ক্যান্সার এর স্টেজ, এবং অপারেশন করাতে হবে!
এখন ঠাকুর ভরসা।

1000010907.gif

1000010906.gif

Sort:  

Gracias por abrir la puerta de tu mundo así sin filtros. Se nota el cariño en cómo lo contás.

Qué buena pinta tiene eso. ¿Es difícil de hacer o cualquiera puede animarse? @sduttaskitchen

Loading...
 16 hours ago 

This is such an emotional and heartfelt reflection. I can truly feel the fear, anxiety, and hope behind every word. I pray that your cousin’s operation goes successfully and that he recovers fully. The doctor’s positive assurance is certainly a reason to hold on to hope.
Your message about taking care of our health is also very meaningful. Life is precious, and we often realize its value only when faced with difficult situations. May God give your family strength, courage, and good news. Stay strong and keep faith.