সমৃদ্ধশালী ভারত!

অনেকেই আমার লেখার শীর্ষক পড়ে ভাবতেই পারেন, নিজের দেশ নিয়ে এমন কথা সবাই বলে, আবার কেউ মনে করবেন প্রয়োজনের অধিক বাড়িতে বলছি!
নানা মুনির, নানা মত থাকতেই পারে, তবে যারা ইতিহাস নিয়ে চর্চা করেন, যারা বিভিন্ন দেশ ঘুরতে ভালবাসেন, এই লেখাটির তাৎপর্য খানিক তারা হয়তো উপলব্ধি করলেও করতে পারেন।
ইতিপূর্বে অনেক লেখায় উল্লেখ করেছি, যদি কোনো ভ্রমণপ্রিয় মানুষ পুরো ভারত ভ্রমনে সক্ষম হয়, তাহলে তার বিশ্ব ভ্রমণ এক্ প্রকার সম্পূর্ণ হয়ে যায়!
কথাটি বলার বলে যে বলছি না, এর আগেও তার প্রমাণ আপনাদের মাঝে তুলে ধরেছি ছবির মাধ্যমে, আর আজকেও তার অন্যথা হয়নি!
আজকে আপনাদের মাঝে দুটি জলপ্রপাতের ছবি নিয়ে হাজির হয়েছি, এবং দুটি জলপ্রপাত অবস্থিত ভারতের উত্তর- পূর্বে অবস্থিত রাজ্য ঝাড়খন্ডে!
দুটি জলপ্রপাতের ছবির মধ্যে দ্বিতীয় ছবিটি চিত্রকোট জলপ্রপাতের!
এই জলপ্রপাতটির আরেকটি নাম ভারতের নায়গ্রা জলপ্রপাত!

ঝাড়খণ্ডের জগদলপুরে অবস্থিত এই জলপ্রপাত সম্পর্কে যে একটুও বাড়িয়ে বলছি না, সেটা আপনারা গুগল ঘেঁটে যাচাই করে নিতেই পারেন!
আজকে, ছবিগুলো দেখতে দেখতে শুধু দেশের কথা ভাবছিলাম, এমনটি নয়, ভাবছিলাম প্রকৃতির কাছে মানুষের শক্তি কত নগণ্য!
সত্যি যদি প্রকৃতি চায়, এক্ মুহুর্তে মিলিয়ে দিতে পারে প্রাণীকুল সহ মানব সমাজকে!
কতবার শোনা গেছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সত্যি জানা নেই, প্রকৃতি মানবজাতির এই অত্যাচার কতদিন সহ্য করবে!
সময়ের সাথে সাথে পরিবর্তিত আবহাওয়া, পরিবর্তিত জলবায়ু সবটাই কি তার ইঙ্গিত?
বর্ষাকাল চলছে, কিন্তু কি প্রচন্ড দাবদাহ! নিঃশব্দ প্রতিবাদ কিন্তু কি ভয়ঙ্কর ভবিষ্যত সামনের দিনে মানব জীবনে আসতে চলেছে, সেটা আদেও কি মানুষ নির্ধারণ করবে, নাকি প্রকৃতি?
চিত্রকোট জলপ্রপাত হলো, দেশের সবচেয়ে প্রশস্ত জলপ্রপাত।
একটি গ্রহ যেখানে মানুষের বেঁচে থাকার সম্পূর্ণটাই প্রকৃতির উপর নির্ভর করে, এরমধ্যে জল হলো, প্রথম স্থানে, সেখানে বৃষ্টি যখন আবহাওয়ায় পরিবর্তন আনতে অসমর্থ, তখন বোধহয় ভাবার সময় এসেছে, এই গ্রহকে বাঁচাতে হলে, প্রথম শর্ত প্রকৃতিকে বাঁচানো, এবং জল তারমধ্যে অন্যতম!
জঙ্গল কাটা বন্ধ করা থেকে, জনসংখ্যা বৃদ্ধি সবটাই এর অন্তর্ভুক্ত!
যেহেতু ভালো কথা দিতে শুরু করেছিলাম, তাই যেটি ক্ষতির কারণ একটি দেশের পক্ষে সেটাও উল্লেখ করা প্রয়োজন, আর এই মুহূর্তে ভারতের সবচাইতে ক্ষতিকর বিষয় জনসংখ্যা!
বিভিন্ন দেশ থেকে চোরা পথে ঢুকে পড়ে বসবাসের প্রবণতার পরিবর্তন অত্যাবশ্যকীয়, আর আশাকরি আগামীতে এই জাতীয় আইন আর কড়া হবে, দেশবাসীর হিতার্থে!
নয়তো, জনসংখ্যার চাপে আগামীতে সমৃদ্ধশালী ভারতের চিত্র বদলাতে দেরি হবে না!
আশাকরি, জলপ্রপাতের ছবিসহ ছোট ভিডিওটি আপনাদের উপরিউক্ত কথাগুলো ভাবতে সহায়তা করবে, নিজেদের শক্তিশালী ভাবার আগে!


These waterfalls are truly breathtaking, and your reflections go far beyond their natural beauty. Chitrakote Waterfall is a wonderful reminder of how powerful and magnificent nature can be, while human beings are only a small part of this vast ecosystem. 🌊🌿
I especially liked your message about protecting nature and water resources. Climate change, changing weather patterns, deforestation, and growing pressure on natural resources are issues that deserve serious attention. Development is important, but it should go hand in hand with protecting the environment for future generations.
Your post beautifully connects travel, nature, history, and social responsibility. Sometimes witnessing the immense power of nature is enough to remind us that we should respect and protect the planet we depend on. Thank you for sharing these beautiful views and thoughtful reflections. 🙏🌍✨