Incredible India Monthly Contest of February #2:Which one is more challenging?

আজকে আর ইংরিজি নয়, নিজের মাতৃভাষা বাংলায় কমিউনিটিতে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হাজির হয়েছি, এখনও পর্যন্ত যারা প্রতিযোগিতা সম্পর্কে অবগত হয়নি তাদের উদ্দেশ্যে নিচে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার লিংক ভাগ করে নিলাম!
এবার প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাতে আমি আহ্বান করতে চাই, @thaizmaita, @zory23 এবং @sampabiswas দের।
তাহলে দেরি না করে নিজের অভিমত পোষণ করা যাক, কি বলেন?
In your opinion, which one is more challenging: achieving success or retaining it? Share your views! |
|---|

যদিও দুটো বিষয়ই আমার দৃষ্টিভঙ্গিতে কঠিন, অবশ্যই যদি সততার পথ অবলম্বন করে এদের অর্জন করতে হয়।
তবে, যেটি অধিক নজর কাড়ে, অথবা আমার জীবনের চলার পথে বেশি চাক্ষুষ করেছি, সেটা হলো, অনেক কষ্ট করে কিছু মানুষ সফলতার সিঁড়ি অতিক্রম করলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি, বিভিন্ন কারণে!
কাজেই, সেদিক থেকে বিচার করতে গেলে বলতে হবে, সফলতা অর্জন করবার চাইতেও তাকে টিকিয়ে রাখতে পারাটা, তাও আবার সৎ পথে থেকে, মনে হয় সফলতা অর্জন করবার চাইতেও বেশি কঠিন।
নিজের চাকরি জীবনে আমার প্রথম প্রমশন পেতে সময় লেগেছিল ছয় বছর, এই প্লাটফর্মে আমার পর পর সাতবার কিউরেশনের অ্যাপ্লিকেশন প্রত্যাখ্যান করা হয়েছে, এবং অবশেষে অষ্টম বার আমি প্রথম কিউরেশান টিমে মনোনীত হয়েছিলাম।
এর মানে কিন্তু এই নয়, আমি প্রথম ক্ষেত্রে কোম্পানি পরিবর্তন করে নিয়েছিলাম, অথবা দ্বিতীয় ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করা বন্ধ করে দিয়েছিলাম!
কাজেই, সফলতা আমাদের ধৈর্য্য এবং সততার পরীক্ষা নেয়, এছাড়াও আমার মনে নয়, মাথা উঁচু করে তারাই শেষ জয়ের হাসি হাসতে সক্ষম, যারা তাদের এই সফলতার যাত্রাপথে ঘুমিয়ে পড়েন না!
ঠিক যেমনটি হয়েছিল, খরগোশ আর কচ্ছপের প্রতিযোগিতার সময়!
আত্মবিশ্বাস আর অতিরিক্ত আত্মবিশ্বাস এর মধ্যে বিস্তর পার্থক্য, এটা যেদিন কেউ বুঝতে সক্ষম হবে, সেদিন তারা জীবনে সফল হতে পারবেন এবং সেটি দায়িত্বের সাথে বয়ে নিয়ে যেতেও পারবেন অবলীলায়!
What is more significant, enjoying our passion or chasing success? Describe! |
|---|

আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেবার আগে যদি আমি একটি প্রশ্ন রাখি?
ধরুন! আপনি আঁকতে ভালবাসেন, আর আপনার বাড়ি থেকে আপনাকে ভর্তি করে দেওয়া হয়েছে গানের ক্লাসে, আপনি কি সেভাবে বিষয়টি উপভোগ করতে পারবেন?
দেখুন, প্রথমেই বুঝতে হবে, আমি মানসিক শান্তি কোথায় খুঁজে পাচ্ছি!
সবচাইতে কঠিন অর্জিত বিষয় হলো, মানসিক শান্তি!
আর যে কাজে আন্তরিকতা নেই, ভালোবাসা নেই, কেবলমাত্র দায়বদ্ধতা আর লোভ অন্তরালে কাজ করে, আপনারাই বলুন তো সেখানে কি সফলতা অর্জন সম্ভব? নাকি দীর্ঘক্ষণ অভিনয় আর অন্যের মন যুগিয়ে সফলতা টিকিয়ে রাখা সম্ভব?
আমার যেটা একান্তভাবে মনে হয়, যেকোনো কাজেই যদি ভালবাসা এবং আন্তরিকতা না থাকে, তাহলে একটা সময় পর যেকোনো কাজ বোঝা ছাড়া কিছুই মনে হবে না!
![]() | ![]() |
|---|

তাই আমার কাছে গ্রহণযোগ্যতা প্যাশন তথা যেকোনো কাজের প্রতি নিগূঢ় আবেগের অগ্রাধিকার অধিক।
কারণ, এটিকে যদি যথাযথ ভাবে অনুসরণ করা যায়, সফলতা এক্ সময় নিশ্চই ধরা দেবে।
এইক্ষেত্রে বিষয়টি মনের বিরুদ্ধচারণ করে কাজ করবার বাড়তি চাপ সৃষ্টি করে না।
What is the definition of achievement according to your perspective? |
|---|

সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমরা সকলেই পেটের দায়ে বিভিন্ন কাজের সাথে লিপ্ত হয়ে পড়ি, কিন্তু নিজের প্রয়োজন মেটানোর তাগিদে যদি অন্যের সাথে অন্যায় করতে হয়;
অনৈতিকতার সাথে আপোষ করতে হয়,
সেক্ষেত্রে অর্থের আগমন কিছু সময়ের জন্য হলেও পরিণতি সুখকর কখনোই হয় না।
সাময়িক আনন্দ এবং সফলতায় অন্ধ মানুষ কত মানুষের আবেগ, অনুভূতি পদদলিত করে এগিয়ে চলেছেন একটা সময়ের পরে তাদের নজরে পরে, কারণ উপরওয়ালার লাঠিতে শব্দ হয়না!
আর ঠিক তারপর থেকেই শুরু হয়, অনিদ্রা আর রাতজাগা;
সঙ্গে বিবেকের খোঁচা সহ একের পর একের ক্ষতির হিসেব গুনতে বসা!
আমরা সকলেই জীবনের পথে কিছু না কিছু অর্জন করি, এরমধ্যে কিছু অর্জন যেমন আত্মিক, সামাজিক উন্নয়ন করতে সক্ষম;
অপরপক্ষে আত্মস্বার্থে করা অর্জন অভিশাপ ছাড়া কিছুই বয়ে নিয়ে আসে না!
এই ছিল আমার দৃষ্টিভঙ্গি অর্জন তথা সফলতা সম্পর্কে নিজস্ব অভিমত।




Un gran saludo @sduttaskitchen
Con una buena actitud y perseverancia logro lo que se propuso la selección en un octavo intento el cual fue in logro exitoso y formar parte del primer equipo de selección en la plataforma al igual que en la carrera profesional, sin duda alguna se ponen de manifiesto en primera línea atributos como la paciencia y honestidad necesarios para conseguir lo que realmente se anhela conseguir para triunfar en la vida.
Deseándole que continue cosechando mas éxitos en todo lo que se proponga realizar en la vida, con la paciencia la perseverancia y el amor por lo que hace que son los atributos que le caracterizan y la definen.