মহারাষ্ট্রের প্রসিদ্ধ থেচা রেসিপি/Maharashtra's famous Thecha recipe!

বৈচিত্র্যময় আমার দেশ সঙ্গে এই দেশের ঐতিহ্যের পাশাপশি খাদ্য গোটা বিশ্বে জনপ্রিয়।
আজকে বেশ অনেকদিন পর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটি মহারাষ্ট্রের জনপ্রিয় খাবারের পাশাপশি হিন্দি ছায়াছবির অধিক নায়িকার পছন্দের তালিকাভুক্ত।
এর আগেও থেচা তৈরি করেছি কিন্তু খুব সত্যি কথা বলতে, একলা হাতে রান্নার জোগাড়, রান্না এর পাশাপশি প্রত্যেকে পদক্ষেপের ছবি তোলা বেশ ঝকমারি বিষয়!
সেই কারণে, এটি তৈরি করলেও আপনাদের সাথে এটি তৈরি পদ্ধতি ভাগ করে নেওয়া হয়নি।
এবার আরেকটি বিষয় লেখার শুরুতেই বলে রাখা ভালো, এই রেসিপির মুল উপকরণ মূলত তিনটি, প্রচুর কাঁচালঙ্কা, রসুন এবং চিনা বাদাম!
এর বাইরেও এটি নিজের নিজের মতো করে এর স্বাদ পরিবর্তন সম্ভব, ঠিক যেমনটি আজকে আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি একান্তই নিজস্ব পদ্ধতি।
তবে লেখার শেষে অবশ্যই জানিয়ে দেবো, কোন কোন জায়গায় আপনি এই রেসিপিতে ভিন্নতা যোগ করতে পারেন।
তাহলে, আজকে আমার লেখার হাত ধরে সটান ঢুকে পড়ুন আমার রান্নাঘরে! আর দেখুন কিভাবে আজকে মহারাষ্ট্রের জনপ্রিয় রেসিপি
- যারা একেবারেই ঝাল খেতে পারেন না, কিংবা ছোট শিশুদের এই রেসিপি এড়িয়ে চলা উচিত!
|
|---|

- প্রথম ধাপ:- একটি কড়াইতে কাঁচা বাদাম ভেজে তুলে রাখতে হবে, এবং ঠান্ডা হবার পরে যতটা সম্ভব খোসা ছাড়িয়ে নিতে হবে।

![]() | ![]() |
|---|
- দ্বিতীয় ধাপ:- একই কড়াইতে ২টেবিল চামচ সরষের তেল দিয়ে গরম হতে দিতে হবে, এরপর আঁচ কমিয়ে প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড ভেজে, ছড়িয়ে রাখা রসুনের কোয়া দিয়ে খানিক ভেজে নিতে হবে।
![]() | ![]() |
|---|

- তৃতীয় ধাপ:- এরপর কাঁচালঙ্কা চিরে কিংবা ফাটিয়ে দিয়ে দিতে হবে;
রসুনের কোয়া এবং কাঁচালঙ্কা হালকা হালকা ভাজা ভাজা হয়ে এলে, বাদাম এবং টুকরো করে কেটে রাখা নারকেল দিয়ে সোনালী রঙ আসা পর্যন্ত ভাজতে হবে।
![]() | ![]() |
|---|
- চতুর্থ ধাপে:- এবার টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে, স্বাদ অনুযায়ী নুন মিশিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে, আঁচ কমিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে।

- পঞ্চম ধাপ:- টম্যাটো খানিক নরম হয়ে গেলে, ঢাকনা সরিয়ে একটি পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে।

- ষষ্ঠ ধাপ:- ধনেপাতা ভালো করে বেছে, পরিষ্কার জলে ধুয়ে নিয়ে, জল ঝরিয়ে নিতে হবে। অনেকে রান্নার শেষ পর্যায়ে ধনেপাতা দিয়ে দেয়, কিন্তু আমি কাচা ব্যবহার করেছি।
![]() | ![]() |
|---|

- সপ্তম ধাপ:- সাধারণত এই থেচা হামাল দিস্তায় থেতো করে তৈরি করা হয়, যেটি একেবারে মহারাষ্ট্রের প্রাচীন পদ্ধতি! তবে, অনেকের ঘরেই এটি নাও থাকতে পারে, আর শীল পাটায় এটি তৈরি করা হয়না;
কারণ এটি মিহি করে তৈরি করা হয়না, খানিক দানা দানা ভাব থাকবে এমনভাবে এটি তৈরি করা হয়।
আমি সমস্ত উপাদান পালস্ মোডে পিষে নিয়েছি মিক্সী জারে। ছবিতে যেমনটি দেখতে পারছেন।

![]() | ![]() |
|---|

- অষ্টম ধাপ:- পরিশেষে এটি পরিবেশনের জন্য প্রস্তুত, এখন আপনি এটি ধোঁয়া ওঠা গরম ভাত, রুটি কিংবা পরোটা এমনকি মোমোর চাটনি হিসেবেও খেতে পারেন।
এবার যেমনটি লেখার শুরুতে জানিয়েছিলাম, কিছু কিছু পরিবর্তন আপনি এই রেসিপিতে করতে পারেন।
যেমন:- আপনি যদি স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে এটি তৈরি করেন, তাহলে তেলের পরিমাণ কমিয়ে কিংবা টেল ছাড়া সবকিছু শুকনো কড়াইতে ভেজে নিয়ে এটি তৈরি করতে পারেন!
আবার, যদি মনে করেন আপনি টম্যাটো দেবেন না, সেক্ষেত্রে একদম তৈরির শেষে লেবুর রস দিতে পারেন।
সব রকম করেই তৈরি করে দেখবেন, যেটা আপনাদের সবথেকে বেশি পছন্দ হবে সেটাই নিজের তালিকাগ্রস্থ করে রাখবেন।
আমার রেসিপিতে নারকেলের ব্যবহার সম্পূর্ণ আমার নিজস্ব পছন্দ অনুযায়ী করেছি, প্রকৃত থেচা তৈরির তিনটি মূল উপাদান পূর্বেই উল্লেখিত।
একবার আমার মত বানিয়ে খেয়ে দেখবেন, আশাকরি আপনাদের ভালো লাগবে।
আমার রান্নাঘরে আজ এই পর্যন্ত,
আবার আসবো অন্য কোনোদিন অন্য কোনো রেসিপি নিয়ে।





















Curated by: @ ripon0630
0.00 SBD,
0.30 STEEM,
0.30 SP
Much appreciated your support @steemcurator04 and @ripon0630 😊
অনেকদিন পরে একটি সুস্বাদু রেসিপি পেলাম।যার প্রতিটি ধাপ আপনি ছবির সাহায্যে এবং লিখে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন, যা দেখে খুব সহজে যে কেউ এই রেসিপি তৈরি করে নিতে পারবে ।অসংখ্য ধন্যবাদ এত সুস্বাদু একটি মজার রেসিপি দেওয়ার জন্য ।আমি অবশ্যই এই রেসিপি দেখে বাসায় একদিন তৈরি করব ।