অনেক দিন পর কলেজ ক্যাম্পাসে!

in Incredible India4 months ago

IMG_20251104_173000_014.jpg

আজ সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। বিগত দিনই ঠিক করে রেখেছিলাম, আজ কলেজে যাবো।
অনেক দিন হয়ে গেছে কলেজে যাওয়া হয় না। বিশেষ করে দেশে টালমাটাল অবস্থা যখন থেকে শুরু হয়েছে তার পর থেকেই মূলত অনিয়মিত হয়ে পড়েছি।

যখন অবস্থা স্বাভাবিক ছিলো তখন সব কিছু রেগুলার ও রুটিন মাফিক চলছিলো। সত্যি বলতে, জীবনের পথে যদি বড় কোনো ধাক্কা আসে তাহলে মনোবল অনেকটাই কমে যায়। সেই সাথে দিশেহারা হয়ে পড়তে হয়।

অন্যান্য দিন সকালে আমার ঘুম ভাঙতে না চাইলেও যেদিন কোথাও যাওয়ার প্লান থাকে তাহলে ভোরেই ঘুম ভেঙে যায়। এটা বেশ ভালো অভ্যাস আমার। হয়ত মাথার ভিতর এবিষয়ে অনেক কিছু ঘুরপাক খায় এজন্য সময় মতো ঘুম ভেঙে যায়।

IMG_20251104_111758.jpg

ঘুম থেকে উঠে স্নান সেরে নিলাম৷ তারপর পূজার ঘরে গেলাম। না, আমি পূজা দেই না তবে স্নান সেরে ঠাকুরের চরণে ফুল না দিলে আমার দিনটি অসম্পূর্ণ থেকে যায়।

তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ার জন্য প্রস্তুতি নিলাম। বাইরে ভীষণ রোদ। রোদে বেরোলে আমার তাকাতে অস্বস্তি লাগে তাই সানগ্লাস অথবা চশমা নিতে হয়। তাই আজও সেটা নিতে ভুলিনি।

যা যা, প্রয়োজন সব কিছুই ব্যাগে নিয়ে নিলাম। তারপর গাড়িতে উঠে পড়লাম।
গল্লামারিতে পৌঁছে চোখে পড়লো যানজটের লম্বা লাইন। যদিও যানজটের কারনও আছে-
গল্লা মারিতে পাশাপাশি দুটো ব্রিজ তবে একটা ব্রিজের নতুন করে কাজ হচ্ছে তাই অন্যটা দিয়েই সকল যানবাহন চলার কারনে যানজট বেশি। খুব স্বাভাবিক ব্যাপার দুটো ব্রিজের কাজ যখন একটা দিয়ে হবে তখন যানজট বেশি হবে।

IMG_20251104_172957_520.jpg

কম্পাসে পৌঁছে বন্ধু বান্ধবদের সাথে দেখা করলাম। যদিও তারাও আজ আসবে এটা জানতাম।
সত্যি বলতে, অনেক দিন পর সকলের সাথে দেখা করে বেশ ভালো লাগলো। এখন আগের মতো প্রতিদিন দেখা হয় না এটা বেশ খারাপ লাগার কারন।

জানি না, পরিস্থিতি সামনের দিনগুলোতে কি হবে জানি না। তবে। তবে ১ম ও ২য় বর্ষে যতটা উপভোগ করেছি তারপর থেকে কেমন জানি এলোমেলো হয়ে গেছে সব কিছু।

IMG_20251104_172710.jpg

যাই হোক, ক্লাস করলাম পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু কাজ শেষ করলাম। ক্যম্পাসে ৪/৫ ঘন্টা কাটানোর পর যখন সব কাজ মোটামুটি শেষ তখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।

এখন থেকে মাঝে মাঝে কলেজে যাবো। যদিও বাড়ি থেকে প্রতিদিন যাওয়াটা বেশ কষ্টকর, খুলনাতে থাকলে ভালো হতো। তবে খুলনা থেকে বাড়িতে গিয়েছিলাম তার কিছু কারনও ছিলো, জীবনের কিছু বাজে ও ভয়াবহ অভিজ্ঞতার কারনেই বাড়ি চলে এসেছিলাম।

যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.050
BTC 70699.72
ETH 2057.98
USDT 1.00
SBD 0.46