My Introduction Post on Steemit | Greetings from Bangladesh - @ashraful-pollob

in #introduceyourself3 days ago (edited)

আসসালামু আলাইকুম এবং নমস্কার।

আমি আশরাফুল পল্লব। আমি বাংলাদেশ থেকে এই চমৎকার স্টিমিট প্ল্যাটফর্মে আজই যাত্রা শুরু করলাম। এটি আমার প্রথম পোস্ট এবং আমি নিজেকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে পেরে আনন্দিত।

আমার সম্পর্কে কিছু তথ্য:
আমি একজন উদ্যমী মানুষ যে সবসময় নতুন কিছু শিখতে পছন্দ করে। বর্তমানে আমি সি এস ই নিয়ে পড়াশোনা ও টুকটাক লেখালেখির কাজ করছি। বিশেষ করে ড্রপশিপিং এবং অনলাইন মার্কেটপ্লেসগুলো কীভাবে কাজ করে, তা আমাকে খুব আকর্ষণ করে।কেউ যদি এই সাইটে এই কাজ পারে আমি তাদের থেকে শিখতেও চাই ।

আমি কেন স্টিমিটে এসেছি?
আমি সব সময় চেয়েছি আমার জ্ঞান এবং অভিজ্ঞতাগুলো কোথাও লিখে রাখতে। স্টিমিট এমন একটি জায়গা যেখানে আমি আমার সৃজনশীলতা প্রকাশ করার পাশাপাশি অন্যান্য জ্ঞানী মানুষদের কাছ থেকেও শিখতে পারব। এখানে আমি মূলত প্রযুক্তি এবং আমার দৈনন্দিন জীবনের শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে লিখতে চাই।

পরিশেষে:
নতুন হিসেবে আমার লেখায় কোনো ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি এই কমিউনিটির সবাই আমাকে সহযোগিতা করবেন এবং আমরা একসাথে অনেক দূর এগিয়ে যাব।

সবাইকে ধন্যবাদ!

WhatsApp Image 2026-03-25 at 2.30.49 AM.jpeg

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 65994.94
ETH 1984.18
USDT 1.00
SBD 0.50