কবিতা: আমি তোমাকে চাই

in #kobitalast month

আমি তোমাকে চাই।
আমি যদি কখনও অসুস্থ হই
তবে আমি ডাক্তারও দেখাব না
ওষুধও খাব না
শুধু তোমার স্পর্শ পেলেই
সেরে উঠব
তাই আমি তোমাকে চাই।

আমি তোমাকে চাই।
আমি যদি কখনও ভুল করি
সেই ভুল শুধরে দেওয়ার অধিকার তোমার আছে
আমাকে শাসন করবার অধিকারও তোমারই আছে তাই আমি তোমাকে চাই।

আমি তোমাকে চাই।
কবিতা লেখাই আমার শখ
এখন যেমন তোমার কথা কল্পনা করে কবিতা লিখি তখন তোমাকে পেয়ে গেলে
তোমাকে দেখব আর কবিতা লিখব
তাই আমি তোমাকে চাই।

কবি চায় না ধন-দৌলত
গাড়ি-বাড়ি
প্রচুর টাকা-পয়সা।
আমি কবি
আমার ইচ্ছে নেই আকাশ ছোঁয়ার
আমার ইচ্ছে হ’ল শুধু তোমাকে ছোঁয়ার
তাই আমি তোমাকে চাই।

আমি তোমাকে চাই।
আমার ঘরে কখনও কিঙ্কিণির আওয়াজ ওঠেনি
আমি চাই তুমি হাঁটবে আমার ঘরে
আর সেই মাদকতাময় কিঙ্কিণির আওয়াজে মুখরিত হবে আমার মন প্রাণ
তাই আমি তোমাকে চাই।

আমি তোমাকে চাই।
আমার অনুরাগ আর কা’রও প্রতি নেই
শুধু তোমার প্রতি ছাড়া
তাই আমি তোমাকে চাই।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১/৩/২০২৬

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.070
BTC 71474.52
ETH 2179.45
USDT 1.00
SBD 0.49