"কাগজের প্লেটের উপর বেশ কিছু কলকা ডিজাইনের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ8 hours ago

নমস্কার

স্বাগতম বন্ধুরা, আমার আজকের ব্লগে।আমি @green015 ইন্ডিয়া থেকে।আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন,আমিও প্রতিদিনের মতোই ভালো আছি।আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো---- "কাগজের প্লেটের উপর বেশ কিছু কলকা ডিজাইনের ফটোগ্রাফি"।

"কাগজের প্লেটের উপর বেশ কিছু কলকা ডিজাইনের ফটোগ্রাফি":

GridArt_20260202_163906196.jpg

কলকা ডিজাইন,যেগুলো আমি সংগ্রহ করেছি বাংলা ডিপার্টমেন্ট থেকে।বন্ধুরা, যেহেতু আমি এখন বর্ধমান ইউনিভার্সিটিতে এম,এ থার্ড সেমিস্টারে পড়াশুনা করছি সেহেতু আমাদের একটি মাইনর সাবজেক্ট নিতে হয়েছে।যদিও এই বিষয়টি ইউনিভার্সিটির কর্তৃপক্ষরাই নির্বাচন করে দিয়েছেন।আমাদের অবশ্য 20 টি সাবজেক্ট নির্বাচন করতে হয়েছিল, বাকিটা ওদের মন মতো একটি সাবজেক্ট আমাদেরকে দেবে।তো আমি বাংলা সাবজেক্ট পেয়েছি আর মেইন সাবজেক্ট ইতিহাস তো রয়েইছে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে ফটোগ্রাফিগুলি।তো চলুন দেখে নেওয়া যাক ডিজাইনগুলি----


IMG_20260202_163134.jpg

যেদিন আমি প্রথমবারের মতো বাংলা ডিপার্টমেন্ট এ গিয়ে মাইনর সাবজেক্ট এর ক্লাস করি তখনই রুমে ঢুকে মুগ্ধ হয়েছিলাম।কারন নীরব পরিবেশ আর প্রত্যেক দেওয়ালে দেওয়ালে সৃজনশীলতার নিপুনতা ফুটে উঠেছে।যেখানে শান্ত এক সংস্কৃতি লুকিয়ে রয়েছে।বিশেষ করে কাগজের প্লেটের উপর কলকা ডিজাইনগুলি আর পেন্সিল আর্টগুলি।বেশ পরিপাটি ও গোছানো সবকিছু।

IMG_20260202_163030.jpg

বাঙালিয়ানার এক ছোয়া বা অনুভূতি কাজ করছিলো সেই রুমে ক্লাস করতে করতে।তাই ফটোগ্রাফিগুলি না করে থাকতে পারলাম না।যদিও ইতিমধ্যে আমি বেশ কিছু ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি।বেশি আকর্ষণীয় বিষয় ছিল কাগজের প্লেটের চারিপাশ লাল রঙের কাপড়ের টুকরো দিয়ে মোড়ানো ছিল।

IMG_20260202_163428.jpg

যদিও কাগজের প্লেটের উপর কলকা ডিজাইনগুলি দেওয়ালের অনেকটা উপরে পেরেকের মাধ্যমে টাঙানো রয়েছে তবুও আমি নিচ থেকে ক্যামেরাবন্দি করার যথাসাধ্য চেষ্টা করেছি।

IMG_20260202_163101.jpg

IMG_20260202_163208.jpg

প্রত্যেকটি আর্ট মনে হচ্ছিলো হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে।একেবারেই ভিন্ন ভিন্ন মনের কথাগুলো যেন ফুটে উঠেছে এই পেইন্টিংএর মাধ্যমে।রং-তুলিতে খুবই নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছে প্রত্যেকটি আর্ট।আর্টগুলি সবই কাগজের বস্তুর উপর করা ছিল।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান,গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।