ব্যস্ততা!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
প্রায় একসপ্তাহ কোন পোস্ট করিনি। এই কদিন খুবই ব্যস্ত ছিলাম। এতো ব্যস্ত কোথায় ছিলাম সেটাই বলব। প্রথমত গত সপ্তাহে অফিশিয়াল কাজ তো ছিলই। তবে সেটা অন্যদিনের মতো। দিনের মধ্যে খুব একটা সময় পাইনি। সাধারণত আমি পোস্ট টা আগেই লিখে রাখি। পরের দিন পোস্ট করে দেয়। কিন্তু গত সপ্তাহে পোস্ট লিখে রাখার অবকাশ টাও পাইনি। তার প্রথম কারণ শুক্রবারে আমার পরীক্ষা ছিল। আমার সেমিষ্টার ফাইনাল এখনও শুরু হয়নি। সেটা জানুয়ারির ৩০ তারিখ থেকে। এই সেমিষ্টারে আমার তিনটা ল্যাব ছিল। সাধারণত পরীক্ষার আগেই ল্যাব ফাইনাল গুলো নিয়ে নেওয়া হয়। আগামী শুক্রবার ক্যাম্পাস থাকবে বন্ধ কারণ স্বরস্বতী পূজার ছুটি। ফলাফল সবগুলো ল্যাব ফাইনাল এসে পড়ে এই শুক্রবার। সবার আগে কাজ ল্যাব ফাইনাল গুলোর ল্যাব রিপোর্ট তৈরি করা।
তিনটার মধ্যে একটা আগেই তৈরি করা ছিল। কিন্তু বাকি দুইটা করতে হবে। সোমবার থেকে লেগে গেলাম। দুই দিনে শেষ করলাম ল্যাব রিপোর্টের কাজ। অবশ্যই এটা অফিশিয়াল কাজের পরে। এরপর কাজ ল্যাব ফাইনালের প্রিপারেশন নেওয়া। শুধু তাই না এই শুক্রবারেই আবার একটা ক্লাস টেস্ট ছিল। Property of Magnetic Material এর ক্লাস টেস্ট নেওয়া হয়নি। ম্যামের কথা আমি এই সপ্তাহেই নেব। কারণ ঐ আগামী সপ্তাহে তো ক্যাম্পাস বন্ধ এবং তারপর ফাইনাল অর্থাৎ আরেকটা যুক্ত হলো। প্রথম তিনদিন রাতে ল্যাব ফাইনালের প্রিপারেশন নিলাম। মোটামুটি তিনদিন তিনটার প্রিপারেশন নেওয়া শেষ হল ভাবলাম এবার ক্লাস টেস্ট এর প্রিপারেশন নিতে হবে। কিন্তু ততদিনে বৃহস্পতিবার রাত চলে এসেছে। অর্থাৎ সময় আর নেই।
ক্লাস টেস্ট এর প্রিপারেশন আর নেওয়া হলো না মোটেই। এখন কী করা যায় ভাবছিলাম। যেহেতু ল্যাব ফাইনাল টা বেশি গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার রাতে আবার ঐটা একটু রিভিশন দিয়ে নিলাম। পরের দিন শুক্রবার ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেল। সকাল ১০ টায় প্রথম ল্যাব ফাইনাল। আমার সিরিয়াল একেবারে শুরুর দিকেই। ঐ দুইজনের পরে আমি। প্রথম ছিল এনার্জী কনভার্সন ল্যাবের ভাইবা। দুইজনের পরে আমি গেলাম। ম্যাম আমাকে সবমিলিয়ে চার টা প্রশ্ন করেছিল। এবং আমি সবগুলোর সঠিক উওর দিয়েছিলাম। মোটামুটি বেশ ভালো ছিল। পরবর্তীতে দুইটা ক্লাস ছিল। পরবর্তী ল্যাব ফাইনাল বিকেল ৪ টার সময়। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স সিম্যুলেশন ল্যাব। যথারীতি প্রশ্ন ছিল দুইটা। প্রথমটার সিম্যুলেশন করে ফলাফল বের করতে পারলাম। দ্বিতীয়টার সিম্যুলশন ঠিক কিন্তু ফলাফল ভুল আসলো। ঐটার ভাইবা হয়নি। মোটামুটি ভালো ছিল। তবে খুব একটা না।
পরবর্তীতে ছিল ইলেকট্রনিক্স -১ ল্যাব ফাইনাল। যথারীতি ভাইবা টা চমৎকার দিলাম। ২০ এর মধ্যে ১৮ পেলাম। কিন্তু ব্যবহারিক এ গিয়ে ধরা খেয়ে গেলাম। অর্থাৎ ১০ মিনিটের মধ্যে সার্কিট কমপ্লিট করতে পারলাম না। ঐ ৭০% করেছিলাম আর কী। ফলাফল ওখানে পুরো মার্ক পাইনি। ঐটাও ছিল মোটামুটি। ল্যাব ফাইনাল যখন শেষ হলো তখন সন্ধ্যা ৬ টা। তখনও আমার ক্লাস টেস্ট বাকি। আমাদের কাছে ক্লাস টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। এই নাম্বার সরাসরি যোগ হয়। ক্লাস টেস্ট যখন আসলো তখন দেখলাম প্রিপারেশন একেবারে শূণ্য। কী আর করার ঐভাবেই দিলাম পরীক্ষা টা। খুব একটা ভালো হয়নি। সবশেষ করে যখন বাসায় ফিরি তখন রাত সাড়ে আটটা। এবার বুঝেছেন পুরো সপ্তাহ ঠিক কতটা ব্যস্ত ছিলাম। এই সপ্তাহ যে খুব একটা ফ্রি আছি সেটা না। আপাতত কাজ Application of magnetic material এর উপর আন্তর্জাতিক জার্নালি প্রকাশিত কিছু রিসার্চ পেপার পড়ে তার উপর একটা প্রেজেন্টেশন তৈরি করতে হব। সেটা নিয়েই এই সপ্তাহ ব্যস্ত থাকতে হবে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।



.png)



Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟