নিজের জন্য নয়, পরিবারের জন্য কিছু করতে চাই
জীবনে একটা সময় আসে, যখন নিজের জন্য স্বপ্ন দেখার পাশাপাশি পরিবারের জন্যও আমরা স্বপ্ন দেখতে শুরু করি।আগে হয়তো ভাবতাম, নিজের একটা ভালো চাকরি হবে, ভালো বেতন পাব, নিজের প্রয়োজনগুলো পূরণ করব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিন্তাগুলো একটু বদলে গেছে বা যায় । এখন মনে হয়, শুধু নিজের জন্য ভালো থাকলেই তো হবে না, আমার পরিবারের মানুষগুলোও যেন ভালো থাকে, তাদের প্রয়োজনগুলো যেন পূরণ করতে পারি, এই চিন্তাটাই বেশি আসে।
আমি ছোটবেলা থেকেই দেখেছি, পরিবারের বড় সন্তান হলে দায়িত্বটা একটু অন্যরকম হয়। নিজের ইচ্ছার পাশাপাশি বাবা মায়ের কথা ভাবতে হয়, ছোট ভাইয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়। জীবনে নিজের কিছু করার ইচ্ছা থাকলেও পরিবারের প্রয়োজনগুলো অনেক সময় আগে চলে আসে। কখনো কখনো নিজের জন্য কিছু কিনতে গিয়ে মনে হয়, এই টাকাটা দিয়ে আম্মুর জন্য কিছু কিনলে কেমন হয়? বাবার কোনো প্রয়োজন আছে কি না, ছোট ভাইয়ের কী লাগবে। পরিবারের কারও মুখে হাসি দেখতে পারলে নিজের জন্য কিছু করার আনন্দের চেয়েও বেশি ভালো লাগে।
তবে সত্যি কথা বলতে, সবসময় সবকিছু সহজ হয় না। কখনো নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ হয় না। কখনো আয় ব্যয়ের হিসাব মেলাতে কষ্ট হয়। কখনো মনে হয়, এত কিছু করতে চাই, কিন্তু হাতে থাকা সামর্থ্যটা হয়তো এখনো যথেষ্ট নয়।তখন একটু মন খারাপ হয়। কিন্তু আবার নিজেকেই বলি, সবকিছু তো একদিনে হবে না। সময় লাগবে, পরিশ্রম করতে হবে, ভুল থেকে শিখতে হবে। ধীরে ধীরে এগিয়ে গেলেও একদিন হয়তো নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারব। আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো, একদিন এমন একটা অবস্থানে যেতে চাই, যেখানে পরিবারের কাউকে কোনো প্রয়োজনের কথা চিন্তা করে থেমে যেতে হবে না।
বাবা মায়ের জন্য ভালো কিছু করতে চাই। ছোট ভাইয়ের ভবিষ্যতের জন্য পাশে থাকতে চাই। নিজের সংসারটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিতে চাই। আর একটা স্বপ্ন আছে নিজের কিছু একটা করার। চাকরি করে ভালো থাকা অবশ্যই সম্মানের। কিন্তু আমার ইচ্ছা, ভবিষ্যতে এমন কিছু করতে চাই, যেখানে নিজের পাশাপাশি অন্য মানুষেরও কাজের সুযোগ তৈরি হবে। হয়তো ব্যবসা হবে, হয়তো অন্য কোনো উদ্যোগ। এখনো সবকিছু পরিষ্কার না। কিন্তু ইচ্ছাটা আছে।আমি বিশ্বাস করি, জীবনে বড় কিছু করতে হলে শুধু স্বপ্ন দেখলেই হবে না। প্রতিদিন একটু একটু করে কাজ করতে হবে। কখনো ব্যর্থতা আসবে, কখনো হতাশা আসবে, কিন্তু থেমে গেলে তো আর সামনে এগোনো যাবে না।
অনেক সময় আমরা অন্য মানুষের সফলতা দেখে ভাবি, তার জীবন কত সুন্দর! কিন্তু আমরা জানি না, সেই মানুষটা কত রাত চিন্তা করে কাটিয়েছে, কতবার নিজের পরিকল্পনা বদলেছে, কতবার নতুন করে শুরু করেছে। তাই এখন আমি নিজের পথটা অন্য কারও সঙ্গে তুলনা করতে চাই না। আমার জীবন, আমার দায়িত্ব, আমার স্বপ্ন সবকিছুর একটা নিজস্ব সময় আছে।আজ হয়তো সবকিছু আমার মনের মতো নেই। কিন্তু আমি চেষ্টা করছি। নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করছি। আর বিশ্বাস করি, এই ছোট ছোট চেষ্টাগুলো একদিন বড় কোনো পরিবর্তন নিয়ে আসবে। সবচেয়ে বড় কথা, আমি চাই আমার পরিবারের মানুষগুলো যেন আমার ওপর ভরসা করতে পারে। তারা যেন মনে করে, যত কঠিন সময়ই আসুক, আমি তাদের পাশে থাকার চেষ্টা করব।
হয়তো আমি সব সমস্যার সমাধান করতে পারব না। হয়তো সবসময় সবার প্রত্যাশা পূরণ করাও সম্ভব হবে না। কিন্তু ভালোবাসা আর দায়িত্ববোধ থেকে চেষ্টা করে যেতে চাই। কারণ জীবনে অনেক কিছু অর্জন করা যায়, কিন্তু পরিবারের মানুষের মুখে শান্তির হাসি দেখার অনুভূতিটা আলাদা। নিজের জন্য সফল হতে চাই, কিন্তু পরিবারের জন্য আরও বেশি কিছু করতে চাই। আজকের এই ছোট্ট লেখাটা নিজের কাছেই একটা কথা মনে করিয়ে দেওয়া, ধীরে এগোলেও এগিয়ে যেতে হবে।স্বপ্ন বড় হলেও ভয় পাওয়া যাবে না।আর যতদিন সামর্থ্য আছে, নিজের মানুষগুলোর জন্য চেষ্টা করে যেতে হবে। একদিন হয়তো পেছনে ফিরে তাকিয়ে দেখব, আজকের এই ছোট ছোট চেষ্টা, চিন্তা আর পরিশ্রমগুলোই আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প হয়ে দাঁড়িয়েছে। সেই দিনের অপেক্ষায় আছি।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: নিজের জন্য নয়, পরিবারের জন্য কিছু করতে চাই
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস




High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!
Congratulations!
Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀
Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U
💪 Supporting the growth of the Steem ecosystem together.
🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
This is an automated message.